calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের জাতীয় কাউন্সিল ও আলোচনা সভা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের জাতীয় কাউন্সিল ও আলোচনা সভা

বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠান ও বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের জাতীয় কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ • রাত ০৯:৫১
history আপডেট: ১ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ১০০ বার পঠিত

বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের আয়োজনে আজ জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়াম হলে
বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠান ও বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের জাতীয় কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ ও ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব নাজিম উদ্দিন আল আজাদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদ ও বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের উত্তরোত্তর সফলতা কামনা এবং সাম্প্রতিক কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করেন। এবং দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানুষ দলীয় বিভেদ নিয়ে হিংস্রপ্রাণী বাঘ ও সিংহের চেয়েও ভয়ানক খারাপ হতে চলেছে, এই জায়গা থেকে মানুষকে ফিরিয়ে এনে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করাই আমাদের লক্ষ্য। এছাড়াও অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাও: মোঃ আলমগীর, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ। তিনি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদ ও বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, যে ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে মহান আল্লাহ তাআলার আইন কোরআন ও হাদীসের আলোকে আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করতে হবে। উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন এস এম আবুতাহের (সহ-সভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ)।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি মোঃ হুমায়ুন কবির (সাবেক অর্থ সচিব, অর্থ মন্ত্রণালয়)।

পীরজাদা শহিদুল হারুন (সাবেক অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয়), মোঃ আবু আহাদ আল মামুন (চেয়ারম্যান বাংলাশে মুক্তি পার্টি), কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি (সহ-সভাপতি, বাংলাশে ইসলামী সমন্বয় পরিষদ), ডা. পাবেল মাহমুদ, সৈয়দ তৌফিক কামাল অহিদুর রহমান (সহ সভাপতি), নজরুল ইসলাম খান পাখি (সহ-সাধারণ সম্পাদক), অজিজুল হক মিন্টু (সহ-সভাপতি), আনিসা খাতুন টুনি (সহ মহিলা বিষয়ক সম্পাদক), আজিজুল হক মিঠু (সহ-সভাপতি), নাজমা ইসলাম কলি (মহিলা বিষয়ক সম্পাদক), ফজিত শেখ বাবু (সহ-সভাপতি), ডা. জাফর ইকবাল মিন্টু (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ ফুয়াদ হাসান (সভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদ), মোঃ জসিম (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্রা পরিষদ), সাবিনা ইয়াসমিন, আরো অনেকে উক্ত জাতীয় সম্মেলনে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ইঞ্জিনিয়ার বি এম এরশাদ (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম মা (সাংগঠনিক সম্পাদক), তানবির হাসান (ধর্ম বিষয়ক সম্পাদক)।
নির্ধারিত কর্মসূচি হিসেবে বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয় এবং মো: তানভির হাসান কে সভাপতি ও মো: মারুফ হোসেন কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এসময় অডিটোরিয়ামে দারুণ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরিশেষে উনুষ্ঠানের সভাপতি তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।