calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / পন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হবেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

পন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হবেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে নিলাম। এবারের মেগা নিলামে বড় আকর্ষণ ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। অনেকেই বলছেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ • বিকাল ০৪:২৩
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৮ বার পঠিত

প্রায় ৯ বছর পর দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছেন পন্ত। ইনজুরির কারণে ভারতীয় ব্যাটারের দীর্ঘ অনুপস্থিতিতেও তাকে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। এমনকি তার জার্সিও রাখা হয়েছিল দলের স্ট্যান্ডের ওপরে। লম্বা সময় পর সেই দলটাকেই বিদায় বলে দিয়েছেন পান্ত। ২০২৫ আইপিএলের মেগা অকশনে দেখা যাবে তাকে। নিলাম টেবিলে সবচেয়ে বেশি নজর থাকতে পারে এই তারকার দিকেই। পাঞ্জাব কিংস, লখনৌ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলগুলো তাকে কিনতে জোর চেষ্টা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।  ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা ভবিষ্যদ্বাণী করেছেন যে, আইপএল নিলামের রেকর্ড দাম হাঁকাবেন পন্ত। জিও সিনেমাতে সাবেক এই ব্যাটার বলেন, ‘আমার মনে হয় ঋষভকে কিনতে প্রায় ২৫-২৮ কোটি রুপি ব্যয় করা হতে পারে। পন্তকে এত দামে কেনা দেখতে আকর্ষণীয় হবে।’উথাপ্পার সঙ্গে একই মত প্রকাশ করেছেন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া, ‘আমি মনে করি ঋষভ (পন্ত) আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হতে চলেছে। যদি পন্ত এবং পাঞ্জাব কিংসের মধ্যে ভালো সম্পর্ক থাকে, তবে তারা তাকে কেনার জন্য কঠোর চেষ্টা করবে, অন্যথায় ঋষভ পান্তের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সবচেয়ে সম্ভাব্য গন্তব্য হয়ে উঠবে।’