calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / রাজনীতি / আ‌নিসসহ ৬৫ জনকে আসামি করে মামলা জিএম কা‌দের, চুন্নু,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আ‌নিসসহ ৬৫ জনকে আসামি করে মামলা জিএম কা‌দের, চুন্নু,

ছয় বছর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে ৬৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে। আসামির তালিকায় জাতীয় পার্টির কো চেয়ারম্যান...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ • বিকাল ০৫:০৫
history আপডেট: ১ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ১০৮ বার পঠিত

সোমবার জিএম কা‌দেরসহ ৬৫ জন‌কে আসা‌মি ক‌রে মামলার কথা নি‌শ্চিত ক‌রে‌ছেন তি‌নি। বাদী দ্রুত এসব আসা‌মি‌দের গ্রেপ্তা‌রের দা‌বি জা‌নি‌য়ে‌ছেন।

বাবুল সরদার চাখারী মামলার আরজিতে বলেন, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকালে খালেদা জিয়া পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত আদালতে যাওয়ার উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওনা দেন। এ সময় তিনিও (বাদী) ওই গাড়িবহরের সঙ্গে ছিলেন। গাড়িবহরটি মগবাজারে পৌঁছালে জিএম কাদেরসহ অন্য আসামিদের হুকুমে হামলা হয়। বহরের গাড়ি ভাঙচুর করা হয়।

মামলায় বলা হয়, মামলার আসামি আওয়ামী লীগ নেতা দেব কুন্ডু, সিরাজুল হক ও কুদ্দুস খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। অজ্ঞাতনামা আসামিরা গাড়ি ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করেন। সিএনজিচালিত তিন-চারটি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিএনপির কর্মীদের ওপরও হামলা হয়। সে সময় এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছিল। তবে আসামিরা ১৪ দলের প্রভাবশালী নেতা-কর্মী হওয়ায় তখন অভিযোগ গ্রহণ করা হয়নি।

মামলার আসামি যাঁরা

মামলার আসামিদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ছাড়াও তাঁর স্ত্রী শেরীফা কাদের, কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক (চুন্নু), সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার রয়েছেন।  রওশন এরশাদ গ্রু‌পের মহাস‌চিব কা‌জি মামুনুর র‌শিদ, জাপার প্রেসিডিয়াম সদস্যের ১২ জনও রয়েছেন আসামিদের তালিকায়। তাঁরা হলেন এ কে এম সেলিম ওসমান, খায়রুল ইসলাম, আহসান আবদুর রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, লিয়াকত হোসেন খোকা, আতিকুর রহমান, সোলায়মান আলম শেঠ, রেজাউল ইসলাম ভূঁইয়া, রাজা আমিন ও এটিইউ তাজ রহমান।

এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ সালু, দলটির প্রেসিডিয়াম সদস্য মাহামুদুল হক আক্কাস, আনিচুর রহমান, এনপিপি ন্যাশনাল পার্টির সাবেক মহাসচিব আবদুল হাই মণ্ডল, ইসলামী ঐক্যজোটের সভাপতি মেজবাহ উদ্দিন, বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, বাংলা‌দেশ কং‌গ্রেসের মহাস‌চিব  এয়ারুলকেও আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার রয়েছেন। শমসের মবিন চৌধুরী বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ২০১৫ সালের ২৮ অক্টোবর বিএনপি থেকে পদত্যাগ করেন। আর তৈমুর আলম খন্দকার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০২২ সালের জানুয়ারি মাসে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাজাহান ওমরকে আসামি করা হয়েছে। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার সময় মুহাম্মদ ইবরাহিমের দল ২০ দলীয় জোটের সদস্য ছিল। অন্যদিকে শাজাহান ওমর ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুহাম্মদ ইবরাহিম ও শাজাহান ওমর নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য হন।

tag ট্যাগ: #মামলা