calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বার্সোলনা ডার্বিতে ৩-১ গোলে জয় পেলো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বার্সোলনা ডার্বিতে ৩-১ গোলে জয় পেলো

উড়তে থাকা বার্সেলোনার জন্য অক্টোবর ছিল বড় পরীক্ষার মাস। বড় দলগুলোর বিপক্ষে হ্যান্সি ফ্লিকের দল কেমন করে, সেটাই দেখার অপেক্ষায় ছিল অনেকে। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বার্সাকে নিয়ে সংশয় ছিল না...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর ২০২৪ • সন্ধ্যা ০৭:৩৩
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২২০ বার পঠিত

সেখানেই বার্সেলোনা গতকাল বিধ্বস্ত করেছে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে। ঘরের মাঠে কাতালান ডার্বিতে বার্সার জয় এসেছে ৩-১ গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ছয় ম্যাচের প্রতিটিতেই জয়ের পথে কমপক্ষে ৩ গোল করল বার্সা।


প্রথম গোলের আগেই তিনবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। সেই তিন সুযোগের দুটি নষ্ট করেন স্প্যানিশ ফরোয়ার্ড ওলমো, একবার বার উঁচিয়ে মেরেছেন। অন্যবার লক্ষ্যে বল রাখলেও তা তুলে দিয়েছেন গোলরক্ষকের হাতে। লামিনে ইয়ামালের দূরপাল্লার শট ঠেকিয়ে এস্পানিওলকে প্রাথমিকভাবে বাঁচিয়ে দেন গার্সিয়া।


এসবই ছিল প্রথম ১২ মিনিটের আগে। এরপরের বার্সা পিকচার পারফেক্ট। ঘরের মাঠে এদিনে বার্সার গোল তিনটিই এসেছে প্রথমার্ধে। ১২ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে যায় দলটি। বার্সেলোনার নতুন সেনসেশন লামিনে ইয়ামাল অবদান রেখেছেন এই গোলে। তার দারুণ এক ট্রিভেলা পাসে পা ছুঁইয়ে গোল করেন দানি অলমো।


২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। মার্ক কাসাদোর জোগান দেওয়া বলে এসপানিওলের আগুয়ান গোলরক্ষকে ফাঁকি দিয়ে বার্সাকে দ্বিতীয় গোলটি এনে দেন রাফিনিয়া। এ মৌসুমে বার্সার জার্সিতে রাফিনিয়ার এটি ১১ তম গোল।


৮ মিনিট পর বার্সাকে তৃতীয় গোলটি এনে দেন ওলমো। বার্সা তৃতীয় গোলটি পাওয়ার আগেই দলটি জালে বল পাঠিয়েও অফসাইডের কারণে গোল পায়নি এসপানিওল। তবে এরমাঝে বার্সা নষ্ট করেছে একাধিক সুযোগ। ৬৩ মিনিটে পুজাভি পুয়াদোর গোলের আগে-পরে আরও দুবার বার্সার জালে বল পাঠিয়েছিল এসপানিওল।


তবে এখানেও খেল দেখিয়েছে হ্যান্সি ফ্লিকের হাই লাইন অভ ডিফেন্স। অফসাইডের কারণে গোল পাওয়া হয়নি এসপানিওলের। ম্যাচের যোগ করা সময়ে বার্সারও একটি গোল বাতিল হয় অফসাইডে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বার্সেলোনাকে।


এই জয়ের পর ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

tag ট্যাগ: #বার্সোলনা