calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / শান্তিচুক্তির বার্তা দিলেন যুদ্ধবাজ নেতানিয়াহু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

শান্তিচুক্তির বার্তা দিলেন যুদ্ধবাজ নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ১৩ মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ • সকাল ১০:১৫
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪১ বার পঠিত

এমন অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আরও কিছু আরব দেশের সাথে শান্তি চুক্তি চায় ইসরায়েল। গাজায় চলমান যুদ্ধ শেষ হলে এই চুক্তিতে পৌঁছানোর আশা করছেন তিনি।


মঙ্গলবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।


প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার বলেছেন, ইরানের প্রক্সি হামাস এবং হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শেষ হলে আরও আরব দেশের সাথে শান্তি চুক্তিতে পৌঁছানোর আশা করছেন তিনি।


পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন, যেদিন হামাস আর গাজা নিয়ন্ত্রণ করবে না এবং হিজবুল্লাহ আর আমাদের উত্তর সীমান্তে থাকবে না, আমরা তেমন দিনের জন্য এই দুটি ফ্রন্টকে স্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে কাজ করছি। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরের দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে।


তিনি বলেন, আমি ঐতিহাসিক আব্রাহাম চুক্তি স্বাক্ষরের কয়েক বছর আগে যে প্রক্রিয়াটির নেতৃত্ব দিয়েছিলাম তা চালিয়ে যেতে এবং আরও কিছু আরব দেশের সাথে (চুক্তির মাধ্যমে) শান্তি অর্জন করার আকাঙ্ক্ষা করছি।


রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সালে হওয়া চুক্তির অধীনে ইসরায়েল চারটি আরব দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছিল। দেশগুলো হচ্ছে— সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, মরক্কো এবং সুদান।


তারপর থেকে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল অন্যান্য দেশগুলোকেও — বিশেষ করে সৌদি আরবকেও এই চুক্তিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে। যদিও রিয়াদ বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।


নেতানিয়াহু আরও বলেন, এই দেশগুলোসহ অন্যান্য দেশ স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, যারা আমাদের ওপর হামলা চালায় — ইরানের অশুভ অক্ষ — আমরা তাদের ওপর আঘাত হানছি। এসব দেশ আমাদেরই মতো একটি স্থিতিশীল, নিরাপদ এবং সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের আকাঙ্ক্ষা পোষণ করে।