calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / আজ দুদকে তলব নাফিজ সরাফাতকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

আজ দুদকে তলব নাফিজ সরাফাতকে

গ্রাহকের সঙ্গে প্রতারণা করে পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক) থেকে অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের প্রধান কার্যালয়ের মানি লন্ডারিং...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:১৭
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮০ বার পঠিত

নোটিশে বলা হয়, নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে অভিযোগের বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে। 


নাফিজ সরাফাত ও অন্যদের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের গ্রাহকের সঙ্গে প্রতারণা করে নিজে ও একে অপরের যোগসাজশে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। দুদকের একটি বিশেষ টিম অভিযোগটি অনুসন্ধান করছে। অনুসন্ধানে তাদের অর্থ আত্মসাতের আমলযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া গেছে।পদ্মা ব্যাংক দখল, দুর্নীতি, ঋণ জালিয়াতিসহ আর্থিক খাতে অনিয়মের অনেক অভিযোগ রয়েছে নাফিজ সরাফাতের বিরুদ্ধে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গাঢাকা দিয়েছেন।