calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / দাবি আদায়ে ৩ দিনের সময় বেধে দিলো সাত কলেজের শিক্ষার্থীরা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

দাবি আদায়ে ৩ দিনের সময় বেধে দিলো সাত কলেজের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তমুক্তি ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়সহ তিন দফা দাবি আদায়ে সাত কলেজের শিক্ষার্থীরা তিন দিনের সময় বেঁধে দিয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা কলেজের প্রধান গেটের সামনে এক সংবাদ সম্মেলন করে এ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ • সকাল ০৮:২৭
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫৮ বার পঠিত

তিনি বলেন, ‘আমরা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে শনিবার (২৬ অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। বৃহস্পতিবার আমরা সব ক্যম্পাসে গণসংযোগ করবো। সবার সঙ্গে আলোচনা করবো। শনিবারের মধ্যে আমাদের সমস্যা সমাধান না হলে আরেকবার সংবাদ সম্মেলন করে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করবো।’


এর আগে, জনভোগান্তি চিন্তা করে সড়ক ছেড়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোস্তফা হোসেন বলেন, ‘আমরা আমাদের দাবি আদায়ে অনড়। কিন্তু আমাদের সড়ক অবরোধের ফলে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। জনভোগান্তির কথা চিন্তা করে আমরা সড়ক ছেড়ে দিয়েছি। আমরা ফের তিন দিনের সময় দিয়েছি। এর মধ্যে যদি কর্তৃপক্ষ সমস্যার সমাধান না করে তাহলে কঠোর হবো।’


এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টায় কয়েকশ’ শিক্ষার্থীকে সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ করতে দেখা যায়। বিক্ষোভ শেষে সেখানেই অবস্থান নেন তারা। সকাল ১০টার দিকে সাত কলেজের বিভিন্ন কলেজ থেকে ঢাকা কলেজে জড়ো হন শিক্ষার্থীরা।


স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সোমবার (২১ অক্টোবর) প্রথম দফায় আন্দোলন করেন সাত কলেজের শিক্ষার্থীরা।

tag ট্যাগ: #সাত কলেজ