calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / দারুণ জয় পেল রিয়াল, ডর্টমুন্ডের বিরুদ্ধে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

দারুণ জয় পেল রিয়াল, ডর্টমুন্ডের বিরুদ্ধে

চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ মৌসুমে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত সেই ফাইনালে স্প্যানিশ জায়ান্টদের প্রতিপক্ষ ছিল বরুসিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটির বিপক্ষে গতকাল চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ • সকাল ১০:২৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫২ বার পঠিত

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচটিতে প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে রিয়াল। স্বাগতিকদের বিপক্ষে সমানে সমানই লড়াই করেছে জার্মান ক্লাবটি। তবে আক্রমণে রিয়াল ছিল এগিয়ে। তবে প্রথমার্ধে হোলের দেখা পায়নি আনচেলত্তির শিষ্যরা, উল্টো হজম করতে হয় দুই গোল।


ম্যাচের ৩০ মিনিট প্রথম লিডের দেখা পায় ডর্টমুন্ড। ডনিয়েল ম্যালেন প্রথম গোল করার ৪ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে ডর্টমুন্ড। এবার গোলটি করেন জেমি গিটেন্স। এদিকে দুই গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণের ধার বাড়ায় রিয়াল। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি।


এদিকে রিয়াল গোল পায়নি দ্বিতীয়ার্ধের শুরুতেও। সমতায় ফেরার লক্ষ্যে একের পর এক আক্রমণ চালালেও মিলছিল না জালের দেখা। তবে ম্যাচের ৬০ মিনিটে দেখা দেয় সফলতা। কিলিয়ান এমবাপে-আন্তোনিও রুডিগারের যুগলবন্দিতে প্রথম গোল পায় রিয়াল। ফরাসি স্ট্রাইকারের বাড়িয়ে দেয়া বলে হেড করে জালের ঠিকানা খুঁজে পান রুডিগার। অফসাইডের কারণে গোলটি বাতিল করলেও ভিএআরে বদলায় সিদ্ধান্ত।


রুডিগার গোল করার ২ মিনিট পরই জালের দেখা পান ভিনিসিয়ুসও। ব্রাজিলয়ান উইঙ্গারের গোলে সমতায় ফিরে রিয়াল। এরপর ম্যাচের ৮৩ মিনিটে এগিয়ে যায় রিয়াল। এবার লস ব্লাঙ্কোসদের হয়ে গোলটি করেন লুকাস ভাজকেজ।


ম্যাচের বাকি সময়ে আরও দুই গোল করেছেন ভিনি। নির্ধারিত নব্বই মিনিট শেষ হওয়ার ৩ মিনিট আগে তিনি নিজের দ্বিতীয় গোলটি করেন। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পূরণ করেন নিজের হ্যাটট্রিক। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হয়ে ভিনির প্রথম হ্যাট্ট্রিকও এটিই।