calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / নিষেধাজ্ঞা সাবেক মন্ত্রী নুরুল ও তার স্ত্রীর সম্পদ হস্তান্তরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

নিষেধাজ্ঞা সাবেক মন্ত্রী নুরুল ও তার স্ত্রীর সম্পদ হস্তান্তরে

৩০ কোটি টাকা খেলাপি ঋণের একটি মামলায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম ও তার স্ত্রী সানোয়ারা বেগমের সম্পদ হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:৩৬
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫১ বার পঠিত

সোমবার (২১ অক্টোবর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।


আদালতে বাদীপক্ষের আইনজীবী আবেদন করেন, নালিশ ঋণের বিপরীতে বিবাদীদের কোনো স্থাবর সম্পত্তি ব্যাংকের নিকট বন্ধক নেই। বিবাদীদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করা হলেও উচ্চ আদালতের অনুমতি নিয়ে তারা দেশত্যাগ করেছেন। বিবাদীদেরর কাছ থেকে ব্যাংকের পাওনা ৩০ কোটি ৫৩ লাখ টাকা। দরখাস্তের তপশীলোক্ত, সম্পত্তির মালিক সানোয়ারা বেগম। বিবাদীদের পারিবারিক প্রতিষ্ঠান সানোয়ারা কর্পোরেশনের পক্ষে সানোয়ারা দরখাস্তের তপশীলোক্ত সম্পত্তি বিক্রয় করার চেষ্টায় রয়েছেন।


এসব সম্পত্তি ক্রোকাবদ্ধ করা না হলে ব্যাংকের বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় অযোগ্য হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। মন্ত্রীর ছেলে মুজিবুর রহমানের পক্ষে নিযুক্ত আইনজীবী নিবেদন করেন দরখাস্তের তপশীলোক্ত সম্পত্তি ক্রোকাবদ্ধের বিষয়ে তারা লিখিত আপত্তি প্রদান করবেন।


অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, উভয়পক্ষের শুনানি শেষে সার্বিক বিবেচনায় বিবাদী পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করা হয়েছে। আপত্তি দাখিল না করা পর্যন্ত দরখাস্তের তপশীলোক্ত সম্পত্তি হস্তান্তর বা কোনোভাবে দায়বদ্ধ করার বিষয়ে বিবাদীদের প্রতি নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা আদেশ সম্বলিত সাইনবোর্ড তপশীলোক্ত সম্পত্তিতে স্থাপন করার জন্য বাদী ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।


বিবাদীর আপত্তি দাখিলের জন্য পরবর্তী তারিখ ৩০ অক্টোবর ধার্য করা হয়েছে বলেও জানান তিনি।

tag ট্যাগ: #নুরুল