calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / বিনোদন / পাঠান’ চলতি মাসেই বাংলাদেশে আসছে ‘
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

পাঠান’ চলতি মাসেই বাংলাদেশে আসছে ‘

নানা জল্পনা-কল্পনা শেষে বাংলাদেশে আসছে বলিউড বাদশা শাহরুখের আলোচিত সিনেমা ‘পাঠান’। সম্প্রতি বিএফডিসিতে দীর্ঘ আলোচনার মাধ্যমে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন ঐক্যমত্যে এসেছেন। এই সংক্রান্ত একটি চিঠি তথ্য মন্ত্রণালয়ে জমা...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ১১:১৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩৮ বার পঠিত

বাংলাদেশের ‘পাঠান’ সিনেমা আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের দাবি করছে, চলচ্চিত্র সংগঠনগুলোর ঐক্যমত্যের ফলে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তিতে আর তেমন কোন বাধা থাকছে না। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তির সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি। তবে এই প্রসঙ্গে এখনই আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি নয় অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

চলতি বছরের ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পেয়েছে 'পাঠান'। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। এ সিনেমায় আরও অভিনয় করেছেন- দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।

tag ট্যাগ: #1111