calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / তথ্য ও প্রযুক্তি / যা করবেন ফোনের ব্যাটারির চার্জের অপচয় রোধ করতে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

যা করবেন ফোনের ব্যাটারির চার্জের অপচয় রোধ করতে।

মোবাইল ফোন আমাদের নিত্যসঙ্গী। এটি ছাড়া এক মুহূর্তও চলে না। সকালের অ্যালার্ম থেকে অফিসের জরুরি মেইল, সামাজিকমাধ্যমে নজর রাখা থেকে ওয়েব সিরিজ দেখা— পুরো বিশ্বই যেন হাতের মুঠোয় বন্দি। আপনার মোবাইলে চার্জ পুরো আছে কিনা, তা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর ২০২৪ • দুপুর ০২:৫৯
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১১ বার পঠিত

তাই আইফোন ব্যবহারকারীরা ব্যাটারি দীর্ঘ দিন ভালো রাখবেন কী করে, তাই জেনে নিন।


১. ফোনের ব্যাটারি ভালো রাখতে প্রথমে সেটিংসে গিয়ে ‘ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস’ অপশনে যান। সেখানে অ্যাপিয়ারেন্সে ‘ডার্ক’ অপশন সিলেক্ট করে রাখুন। 


২. ব্যাটারি ভালো রাখতে প্রথমে সেটিংসে গিয়ে ‘অ্যাক্সেসাবিলিটি’ অপশনে যান। ‘ডিসপ্লে অ্যান্ড টেক্স সাইজ়’ গিয়ে ‘রিডিউজ় ওয়াইট পয়েন্ট’-এ গিয়ে ওয়াইট পয়েন্টের মাত্রা কমিয়ে আনুন। ওয়াইট পয়েন্ট যত বেশি থাকবে ব্যাটারির অপচয় ততই বাড়বে।


৩. দীর্ঘ দিন ফোন ভালো রাখতে সেটিংসে গিয়ে ‘ব্যাটারি’ অপশনে যান। সেখান থেকে ব্যাটারি হেল্থ, তার পর ‘অপটিমাইজড ব্যাটারি চার্জিং’ অপশনটি অন করে নিন।


৪. নোটিফিকেশনের সংখ্যা কমান। ঘন ঘন নোটিফিকেশন আপনার স্ক্রিন বারবার অন করে। এমনকি বারবার নোটিফিকেশনের আওয়াজ ব্যাটারি ব্যাকআপে প্রভাব ফেলে। প্রথমে সেটিংসে গিয়ে যে অ্যাপের নোটিফিকেশন অফ করতে চান সেটি সিলেক্ট করুন। তারপর নোটিফিকেশনে যান এবং অপ্রয়োজনীয় নোটিফিকেশন অফ করুন।

৫. এয়ার ড্রপ শেয়ারিং ফিচারটি ফাইল শেয়ার করার জন্য কাছাকাছি কোনো ডিভাইস আছে কিনা সার্চ করতে থাকে। বিশেষ করে জনাকীর্ণ এলাকায় দ্রুত ব্যাটারি খরচ হয় এই ফিচারের জন্য। ব্যাটারির অপচয় বন্ধ করতে প্রথমে সেটিংসে গিয়ে জেনারেলে যান। তার পর এয়ারড্রপে গিয়ে ‘ব্রিংগিং ডিভাইসেস টুগেদার’ বন্ধ করুন।