calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অন্যান্য / বিশেষ প্রদর্শনী, হাল ফ্যাশনের দৃষ্টিনন্দন নকশার নানা পোশাকের।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

বিশেষ প্রদর্শনী, হাল ফ্যাশনের দৃষ্টিনন্দন নকশার নানা পোশাকের।

ঢাকায় গুলশান- ২ এর সিক্স সিজন হোটেলে 'ঈদ ফ্যাশন ফিক্সেশন' শিরোনামে পোশাক প্রদর্শনীর শেষ হয়েছে গত শনিবার (৮ জুন)। তার আয়োজন করে অঙ্গশ্রী ইভেন্ট। তার আগে গত শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন আলোকিত নারী...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ১০:৫১
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৪ বার পঠিত

উদ্বোধনী বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি সারমিন সেলিম তুলি বলেন- বিভিন্ন উৎসব উপলক্ষে পোশাক বা পণ্যের প্রদর্শনী নতুন কিছু নয়। তবে প্রতিটি প্রদর্শনীতেই থাকে নতুন পণ্য বা পোশাকের সংগ্রহ। আসছে ঈদ। এ ঈদ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে বিশেষ পণ্যের সমারোহ থাকবে। এটাই প্রত্যাশা করেন ক্রেতারা। নতুন নকশার পোশাক নিয়ে সাজানো হয় এ প্রদর্শনী। বারিধারা, গুলশান ও বনানীতে যারা বসবাস করেন, তারা হাতের কাছেই ছিল নানা নকশা ও দেশী-বিদেশী উপকরণ দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক। তিনি বলেন- এ প্রদর্শনী থেকে পণ্য কেনা মানে ক্রেতা ব্যক্তিগতভাবে লাভবান হবে, তা নয়। নারী উদ্যোক্তাদের পণ্য কিনে পরোক্ষভাবে নারী সমাজের অগ্রগতিতে অবদান রাখবেন।


তিনি আরো বলেন- বাংলাদেশে ফ্যাশন ও পোশাকে যে বৈচিত্র এসেছে, পোশাক শিল্পের মাধ্যমে যে রেমিট্যান্স বাংলাদেশে আসছে, তার বেশিরভাগ কৃতিত্ব নারীর। নারীরা পোশাকের নকশায় যেমন বৈচিত্র এনেছেন, তেমনি পোশাক সেলাই থেকে শুরু করে বিক্রি পর্যন্ত বিভিন্ন ধাপে কাজ করছেন। বর্তমানে অনলাইন পোশাকের ব্যবসা বেশ জনপ্রিয় হয়েছে। অনলাইনে যারা পোশাকের ব্যবসা করেন, তাঁদের বেশিরভাগ নারী। সততা, শ্রম, মেধা ও বিশ্বস্ততার সাথে নারীরা ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি নারীদের এ চেষ্টা অব্যাহত থাকবে এবং বরাবরের মতো নারীদের পাশে থেকে উৎসাহ দিবে পুরুষ।