calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / তথ্য ও প্রযুক্তি / ১৯০টি হ্রদের নীচে বসবে বিশেষ সিস্টেম,বন্যা আসার আগেই টের পাওয়া যাবে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

১৯০টি হ্রদের নীচে বসবে বিশেষ সিস্টেম,বন্যা আসার আগেই টের পাওয়া যাবে।

বরফ গলছে হিমবাহের। ভয় ধরাচ্ছে হিমালয়। হিমালয়ের ১৯০টি হিমবাহী হ্রদ বেশি ঝুঁকিপূর্ণ। এবার বন্যা মোকাবিলায় বড় পদক্ষেপ করতে চলেছে সরকার। যে যে হিমবাহী হ্রদ, উচ্চ ঝুঁকির কারণ হতে পারে, প্রত্যেকটির উপর নজর রাখা হবে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ১০:২০
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২২৯ বার পঠিত

২০১৩ সালে কেদারনাথ বিপর্যয়, হিমবাহী হ্রদের বরফ গলে গিয়ে সৃষ্ট বন্যা বিপদ সম্পর্কে কিছুটা সচেতনতা জাগিয়েছিল। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে, সিকিমে হিমবাহী হ্রদ আউটবার্স্ট, হয়ে প্রবল বন্যার সৃষ্টি করেছিল। ইংরেজিতে যাকে বলা হচ্ছে, 'গ্রেসিয়াল লেকস আউটবার্স্ট ফ্লাড' (জিওএলএফ)। এর ফলস্বরূপ মারা গিয়েছিলেন ১৪ জন। তখনই প্রমাণ হয়ে গিয়েছিল যে সমগ্র হিমালয় অঞ্চল এই মুহূর্তে জনবসতির জন্য ঠিক কতটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেই ঝুঁকি আরও বাড়ছে।এই ট্র্যাজেডির কারণেই সরকার একটি জাতীয় কর্মসূচি শুরু করেছে। চারটি রাজ্য এবং দু' টি কেন্দ্রশাসিত অঞ্চলেরই ১৯০টি উচ্চ-ঝুঁকিপূর্ণ হিমবাহী হ্রদের উপর নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) এর নেতৃত্বে এই কর্মসূচি, চলবে৷ এর অধীনে, এই হ্রদগুলির নীচের অঞ্চলগুলিতে অটোমেটিক আবহাওয়া এবং জল স্তর পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। কোনও বিপদ এলে প্রাথমিক সতর্কতা দেওয়ার জন্য, বিশেষ ব্যবস্থাও করা হবে।


হিমালয় অঞ্চলের, জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশে প্রায় ৭,৫০০ হিমবাহী হ্রদ রয়েছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এই হ্রদের মধ্যে ১৯০টি হ্রদকে 'উচ্চ ঝুঁকি' হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে হিমাচল প্রদেশে ৪৮টি, তারপরে সিকিমে ৪০টি, লাদাখে ৩৫টি, অরুণাচল প্রদেশে ২৮টি, জম্মু ও কাশ্মীর ২৬টি এবং উত্তরাখণ্ড রাজ্যে ১৩টি হিমবাহী হ্রদ বর্তমাহিমবাহী হ্রদ আউটবার্স্ট (জিওএলএফ) কখন হয়

হিমবাহে আটকে থাকা যখন জল হঠাৎ মুক্ত হয়ে যায়, তখনই এই বিপদ ঘটে। এটি দ্রুত, প্রচুর পরিমাণে জল ছেড়ে, বিরাট জনবসতিকেই ভাসিয়ে দিতে পারে। মারাত্মক বন্যার সৃষ্টি হয়। জলবায়ু পরিবর্তন এই ধরনের অসংখ্য হ্রদের জন্ম দিয়েছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির উপদেষ্টা সাফি আহসান রিজভি, টাইম অফ ইন্ডিয়াকে বলেছেন যে শীঘ্রই ভারতের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাকৃতিক বিপদ হয়ে উঠবে পারে এই জিওএলএফ।


প্রসঙ্গত, জুলাই মাসে অনুমোদিত এই কর্মসূচিতে ১৫০ কোটি টাকা খরচ করবে সরকার। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বন্যা ব্যবস্থাপনা, আগুন নেভানোর পরিষেবা এবং অন্যান্য দুর্যোগ ত্রাণ প্রচেষ্টার উন্নতির জন্য সরকারের যে ১২,৫৫৪ কোটি টাকা বরাদ্দ করেছে, এই নতুন কর্মসূচি তারই একটা অংশ।


ইতিমধ্যেই, সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সংস্থা, বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, ভারতীয় সেনাবাহিনী, উচ্চ-ঝুঁকিপূর্ণ হ্রদগুলি পরিদর্শন করছে। এই হ্রদের কারণে সম্ভাব্য ঝুঁকি খতিয়ে দেখছে। একই সময়ে, ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রনালয় গ্লাসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাডস- এর মোকাবিলা করার জন্য বিভিন্ন অত্যাধুনিক পদক্ষেপ করেছে। হ্রদ জরিপ, বিপদের সম্ভাবনা এবং হ্রদের ভলিউম গণনা করার জন্য এআই, ড্রোন এবং স্যাটেলাইট-এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে।ন।