calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / বাসায় ঢুকে তরুণকে কুপিয়ে হত্যা রাজধানীতে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

বাসায় ঢুকে তরুণকে কুপিয়ে হত্যা রাজধানীতে।

রাজধানীর মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় বাসায় ঢুকে শাহাদাত হোসেন (২০) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ০৯:৫৭
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০২ বার পঠিত

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে কাটাসুরের গ্রীণভিউ হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।


মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, শাহাদাত নামের এক তরুণকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত শাহাদাতকে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


তিনি আরও বলেন, কে বা কারা শাহাদাতকে কুপিয়ে হত্যা করেছে সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।