calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / দুই নারী আটক। শাহজালালে আড়াই কোটি টাকার সোনা জব্দ।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

দুই নারী আটক। শাহজালালে আড়াই কোটি টাকার সোনা জব্দ।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কোটি ৬৪ লাখ টাকা (২ কেজি ৭৮৪ গ্রাম) মূল্যের সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ • রাত ১২:০৯
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৩ বার পঠিত


শাহজালালে আড়াই কোটি টাকার সোনা জব্দ ॥ দুই নারী আটক

 মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কোটি ৬৪ লাখ টাকা (২ কেজি ৭৮৪ গ্রাম) মূল্যের সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় দুবাই থেকে আসা ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামে দুই নারীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকালে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী ওই দুই নারীর কাছ থেকে এ সোনার বার জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল মো. মিজানুর রহমান। শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে আসা বিমানটি অবতরণের পর ইমিগ্রেশন কাউন্টারের কাছ হতে ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামের যাত্রীদের শনাক্ত করে কাস্টমস হলের গ্রীন চ্যানেলে আনা হয়। সেখানে তাদের হাতব্যাগ স্ক্যানিং করে সোনার অস্তিত্ব পাওয়া যায়। পরে গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগগুলো খোলা হয়। হাতব্যাগের মধ্য থেকে কালো স্কচ টেপে মোড়ানো দুটি বান্ডিল সোনার ২৪টি বার জব্দ করা হয়। জব্দ করা সোনার মোট ওজন ২ দশমিক ৭৮৪ কেজি। সেগুলো ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেয়ার পাশাপাশি বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

tag ট্যাগ: #সোনা