calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / তথ্য ও প্রযুক্তি / টিকটকে চালু হলো গ্রুপ চ্যাট সুবিধা, ব্যবহার করবেন যেভাবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

টিকটকে চালু হলো গ্রুপ চ্যাট সুবিধা, ব্যবহার করবেন যেভাবে

শটকাট ভিডিও তৈরির জন্য তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় টিকটক। তাই অনেকেই নিয়মিত ভিডিও টিকটকে প্রকাশ করেন। তবে এত দিন নির্দিষ্ট ব্যক্তিকে বার্তা পাঠানোর সুযোগ মিললেও এবার একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে বার্তা আদান-প্রদান করা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট ২০২৪ • সন্ধ্যা ০৬:৪১
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৮ বার পঠিত

টিকটকের আনুষ্ঠানিক ব্লগ পোস্টে বলা হয়েছে, ব্যক্তিগত গোপনীয়তা ও অপেক্ষাকৃত কমবয়সী ইউজারদের নিরাপত্তার খাতিরে গ্রুপ চ্যাটে কিছু বিধিনিষেধ রাখা হয়েছে।

প্রথম বাধাটি হল, শুধু যারা একে অন্যকে ফলো করেন, তারাই গ্রুপ চ্যাটে যুক্ত হতে পারবেন। এটা সব বয়সী ইউজারদের জন্যই প্রযোজ্য।
গ্রুপ চ্যাটে অংশ নেওয়ার জন্য 'ইনভাইট লিংক' পেতে পারেন যে কেউ। তবে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, সেই গ্রুপ চ্যাটে অন্তত একজন ফলোয়ার (যিনি নিজেও সেই অপ্রাপ্তবয়স্ক ইউজারকে ফলো করেন) থাকতে হবে। তা নাহলে সেখানে যোগ দেওয়া যাবে না।

যাদের ডাইরেক্ট মেসেজের প্রাইভেসি সেটিংয়ে ‘নো ওয়ান’ নির্বাচন করা আছে, শুধু তাদেরকেই গ্রুপ চ্যাটে আমন্ত্রণ জানানো যাবে। গ্রুপ চ্যাটের অ্যাডমিনদের হাতে বেশ কিছু ক্ষমতা থাকবে। তারা কোনো ইউজারকে প্রয়োজনে মিউট, ব্লক বা রিপোর্ট করতে পারবেন।

একজন ব্যক্তি কতগুলো গ্রুপে যোগ দিতে পারবে বা কতগুলো গ্রুপ বানাতে পারবে, সে বিষয়টি নিয়েও বিধিনিষেধ রয়েছে। একটি মেসেজ কতবার ফরোয়ার্ড করা যাবে, সেখানেও থাকছে সর্বোচ্চ সীমা।

গ্রুপ চ্যাটের পাশাপাশি টিকটক কাস্টম স্টিকার ফিচার চালু করতে যাচ্ছে। এই ফিচার শুধু ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সীরা পাবেন। এই ফিচার ব্যবহার করতে চ্যাট অপশনে যেয়ে 'ইমোজি' বাটন চাপতে হবে। সেখানে খুঁজে পাবেন ‘স্টিকার স্টোর বাটন’। এখান থেকে ভিডিও স্টিকার ও স্টিকার সেটের মাঝে যেকোনোটি বেছে নিতে পারেন।

tag ট্যাগ: #111