calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের বান্দরবানে গোলাগুলি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের বান্দরবানে গোলাগুলি

বান্দরবানের রুমায় রেমাক্রী পাংশা ইউনিয়নের দুর্গমাঞ্চলেে র‌্যাবের সঙ্গে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও জঙ্গিদের গোলাগুলি চলছে। মঙ্গলবার ভোর থেকে এ গোলাগুলি শুরু হয়। এখনো থেমে থেমে গোলাগুলি চলছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০২৩ • দুপুর ০১:৩৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৬ বার পঠিত

র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, থানচি উপজেলার সীমান্তবর্তী রুমা উপজেলার রেমাক্রী পাংশা ইউনিয়নের দুর্গমাঞ্চলের পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও জঙ্গিদের আস্তানায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন  (র‌্যাব)।  এ সময় অস্ত্রধারী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির ঘটনা চলছে বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রের তথ্যমতে, নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্যদের অর্থের বিনিময়ে পাহাড়ের দুর্গমাঞ্চলে বিভিন্ন স্থানে জঙ্গি প্রশিক্ষণে সহযোগিতা করে আসছে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। ইতোমধ্যে র‌্যাবের অভিযানে পাহাড়ের রুমা, রোয়াংছড়ি, থানচি উপজেলা থেকে ১২ জঙ্গি এবং ১৪ কেএনএফ সদস্যকে যৌথবাহিনী আটক করেছে। সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত এক কেএনএফ সদস্যের লাশও উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রও।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, সকালে র‌্যাবের অভিযানের সময় হঠাৎ করে কুকি চিন ও জঙ্গিরা গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এখনো গুলিবিনিময় চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

tag ট্যাগ: #111