calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / কুরস্ক পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন: মস্কো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

কুরস্ক পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন: মস্কো

রুশ সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেন হামলা চালানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে মস্কো। একইসাথে পুতিন প্রশাসন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ওই স্থাপনায় কোনো হামলা হলে রাশিয়া তার ‘কঠোর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট ২০২৪ • বিকাল ০৩:৪৭
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৪২ বার পঠিত

রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (১৭ আগস্ট) এক বিবৃতিত বলেছে, ইউক্রেন কুরস্ক পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে হামলা চালানোর পরিকল্পনা করার পাশাপাশি এ ধরনের একটি ‘উস্কানি’র দায় মস্কোর ওপর চাপানোর চেষ্টা করছে।

বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ইউক্রেন ওই স্থাপনায় হামলা চালালে রাশিয়া কঠোরভাবে তার জবাব দেবে।

তবে রাশিয়ার এই ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ইউক্রেন।  

এ বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরহি টাইখ্যি বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে এই মিথ্যা প্রতিবেদনগুলোকে খণ্ডন করি। ইউক্রেনের এই ধরনের কোনো কাজ করার ইচ্ছা নেই। রাশিয়াকে অবশ্যই বিপজ্জনক মিথ্যা ছড়ানো বন্ধ করতে হবে। 

এর আগে কুরস্ক পারমাণবিক স্থাপনাকে যেকোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য ইউক্রেন ও রাশিয়া উভয় দেশকে সর্বোচ্চ ধৈর্যধারণের আহবান জানান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

রাশিয়ায় যে তিনটি বৃহৎ পারমাণবিক জ্বালানি উৎপাদন কেন্দ্র রয়েছে সেগুলোর মধ্যে কুরস্ক অন্যতম। এটিতে মোট ছয়টি চুল্লি রয়েছে। এগুলোর মধ্যে দু’টি চুল্লি বন্ধ রয়েছে, দু’টি নির্মাণ করা হচ্ছে এবং অবশিষ্ট দু’টি পূর্ণ মাত্রায় জ্বালানি উৎপাদন করছে। 

গেলো সপ্তাহে ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার প্রায় ৩০ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত কুরস্ক অঞ্চল দখল করে নেয় কিয়েভ সেনারা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়ায় বড় ধরনের সাফল্য পেলো কিয়েভ।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর এ পর্যন্ত টানা ৯০৫ দিনের মতো চলছে এই যুদ্ধ। এতে দুই পক্ষের বহু সেনা ও বেসামরিক নাগরিক হতাহত হলেও এখন পর্যন্ত এ যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই।

tag ট্যাগ: #1111