calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / সাকিবেরও ‘গণহত্যার’ দায় , তবুও বাংলাদেশের পক্ষে মাঠে বিতাড়িত এমপি!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সাকিবেরও ‘গণহত্যার’ দায় , তবুও বাংলাদেশের পক্ষে মাঠে বিতাড়িত এমপি!

বৈষম্যবিরোধী তীব্র আন্দোলনে যখন সারা দেশ উত্তাল; তখন ছাত্র-জনতা প্রত্যাশা করেছিল তাদের এমন দুঃসময়ে পাশে দাঁড়াবেন দেশের তরুণ প্রজন্মের আইকন সাকিব আল হাসান। দল-মত নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে উঠে প্রতিবাদী সাকিব একাত্মতা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪ • দুপুর ১২:১৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৯ বার পঠিত

গত ৫ আগস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর ভেঙে দেওয়া হয়েছে সংসদ। যার ফলে সংসদ সদস্য পদ হারিয়েছেন সাকিব। দেশে গ্রেফতারের শিকার হয়েছেন আওয়ামী লীগের অনেক রাজনীতিবিদ। কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যারা এখনও পালাতে পারেননি তারা সুযোগের অপেক্ষায় রয়েছেন। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ও মাশরাফি বিন মুর্তজা গা ঢাকা দিয়ে আছেন। সাকিবকে অবশ্য তেমনটি করতে হয়নি, তিনি আগে থেকেই যুক্তরাষ্ট্রে থাকায়।

তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী, পাকিস্তান সিরিজ সামনে রেখে দেশে ফিরে প্রস্তুতি নিয়ে দলের বাকিদের সঙ্গে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল সাকিবের। যদিও দেশের চলমান পরিস্থিতিতে দেশে না ফিরে সরাসরিই পাকিস্তানে উড়ে গিয়েছেন সাকিব। তাকে দলেও রেখেছে বিসিবি। যা নিয়েই উঠেছে বিতর্ক।

বহিষ্কৃত এমপি ও দেশে পা না রাখা সাকিব কীভাবে দলে? গণহত্যার দায় কীভাবে এড়াবেন সাকিব? এসব প্রশ্ন তুলেছেন বিসিবির প্রাক্তন সদস্য রফিকুল ইসলাম, ‘সাকিব বাংলাদেশের প্রাক্তন আইনপ্রণেতা হিসেবে গণহত্যার দায় এড়াতে পারেন না। যখন ছাত্রদের হত্যা করা হচ্ছিল, তিনি কখনও কোনও প্রতিবাদ করেননি। এই ছাত্রদের অনেকেই তাকে আইকন বলে মনে করতেন। তার উচিত ছিল প্রথমে বাড়িতে এসে ব্যাখ্যা দেওয়া যে কেন তিনি নীরব ছিলেন?’

তবে সাকিবকে দলে রাখার সিদ্ধান্তটি অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের অন্যতম পরিচালক ইফতেখার আহমেদ, ‘আমরা ক্রীড়া উপদেষ্টার সামনে দল পেশ করেছি। তিনি সাকিবকে দলে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেননি। তিনি শুধু বলেছিলেন যে, দলকে যোগ্যতার ভিত্তিতে গঠন করা উচিত।’

tag ট্যাগ: #1111