calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা ফখরুল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। সদ্য যে সরকারের পতন হয়েছে তাদের শাসকগোষ্ঠী বিভিন্ন ড্রামা সাজিয়ে সীমান্ত দিয়ে সংখ্যালঘু হিন্দু পরিবার ভারত যাওয়া প্রচার করেছে। কয়েকদিন আগে...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট ২০২৪ • দুপুর ০১:৫৯
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৫ বার পঠিত

ফখরুল বলেন, তাদের কারও সঙ্গে তাদের স্ত্রী কন্যা সন্তান কেউ নেই। তারা গিয়ে বলছে যে তারা চলে যাচ্ছে। এটা একটি নাটক এবং ওপারে ধারণা দেওয়া  তারা এখানে নির্যাতিত হচ্ছে, তারা এই দেশে থাকতে পারবে না। 

তিনি বলেন, আপনারা দেখেছেন আমাদের দল এসব ঘটনাকে প্রতিহত করার জন্য জেলায় নেতাকর্মীরা ছুটে বেরিয়েছে। সেই কাজটি করে যাচ্ছে। আমাদের সুস্পষ্ট নির্দেশনা আছে। যদি প্রমাণ করা যায় এখানে আমাদের দলের কোন লোকজন জড়িত আছে। আমি ডিসি সাহেবকে বলেছি এসপিকে বলেছি আপনারা সব ব্যবস্থা নেবেন।

তিনি আরও বলেন, আমাদের দলের পক্ষ থেকে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিব। ইতিমধ্যেই আমাদের এখানে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে (জেলা ছাত্রদলের নেতা অহিদুল ইসলাম)। 

বিএনপি মহাসচিব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে আমরা  সহযোগিতা চাই, আপনারা দায়িত্বশীল নাগরিক হিসাবে মিথ্যা নিউজ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। তাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যেন আপনাদেরকে ব্যবহার করতে না পারে। একই সঙ্গে মানুষকে যেন ব্যবহার করতে না পারে। 

মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের মাধ্যমে এখানকার সনাতন ধর্মের মানুষ আছেন, তাদের অনুরোধ করবো আপনার গুজবে কান দেবেন না। প্রভাবিত হবেন না। আমরা সবসময় আপনাদের পাশে আছি। এখানে যেন সৌহার্দ্য বিনষ্ট না হয়। কোন ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সেই দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব আমরা নিয়েছি।’ 

tag ট্যাগ: #111