calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / বিএনপিনেতা সালাহউদ্দিন নয় বছর পর দেশে ফিরছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপিনেতা সালাহউদ্দিন নয় বছর পর দেশে ফিরছেন

প্রায় নয় বছর পর আগামী দুই-তিন দিনের মধ্যে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বর্তমানে তিনি ভারতের শিলংয়ে অবস্থান করছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে তার স্ত্রী হাসিনা আহমেদ এ তথ্য জানান। তিনি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪ • বিকাল ০৪:২৭
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭৯ বার পঠিত

প্রসঙ্গত, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ২০১৫ সালে ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন। এরপর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করছিলেন। স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ তাকে আটক করে।

সালাহউদ্দিনকে আটকের পর অনুপ্রবেশের অভিযোগে মামলা করে মেঘালয় থানার পুলিশ। এরপর একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০১৮ সালে নিম্ন আদালতের রায়ে খালাস পান তিনি। কিন্তু ভারতের রাষ্ট্রপক্ষ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করায় তাকে সেখানেই অবস্থান করতে হয়। এরপর গত বছরের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন। রায়ে আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এরপর নানা জটিলতায় দেশে ফেরা হয়নি তার।

tag ট্যাগ: #1111