calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / ঋতুপর্ণাকে জড়িয়ে শিরোনামে সেই নির্মাতা চুক্তির আগেই !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

ঋতুপর্ণাকে জড়িয়ে শিরোনামে সেই নির্মাতা চুক্তির আগেই !

নায়িকার হাতে লাঞ্ছিত হয়ে কয়েকদিন আগে খবরের শিরোনাম হন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। এর রেশ কাটতে না কাটতেই ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণাকে জড়িয়ে খবরের শিরোনামে এসেছেন এই নির্মাতা। রাশিদ দাবি করেছেন তার পরবর্তী...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৮ জুলাই ২০২৪ • বিকাল ০৫:০৭
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৮৭ বার পঠিত

 প্রসঙ্গে রাশিদ পলাশ গণমাধ্যমে বলেনন, ‘ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি আমাদের চলচ্চিত্রে কাজ করার বিষয়ে সম্মতি দিয়েছেন। এর মধ্যে আমরা ঋতুপর্ণার সঙ্গে আনুষ্ঠানিক বিষয়গুলো ঠিক করে ফেলব।’

এর আগেও অনেক ভারতীয় শিল্পীর দেশের সিনেমায় অভিনয় করার খবর প্রকাশ হলেও শেষ পর্যন্ত তা হয়নি। যে কারণে এই খবরটি নিয়েও শুরু হয় গুঞ্জন। সূত্র বলছে, ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে কথা বলা আর চুক্তি স্বাক্ষর হওয়া এক নয়। একটি সিনেমার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির সঙ্গে অনেক বিষয় জড়িত। গল্প, বাজেট, সহশিল্পী, পারিশ্রমিক- বিষয়গুলো ফুলফিল হলেই ঋতুপর্ণা চুক্তিবদ্ধ হবেন। ফলে তিনি ‘সম্মতি দিয়েছেন’ এ কথার মূল্য নেই।     

এদিকে সিনেমার শুটিং শুরু করা হয়েছে উল্লেখ করে রাশিদ পলাশ জানান, রাজশাহীতে সিনেমাটির কিছু অংশের শুটিং হয়েছে। বাকী অংশের শুটিং সেপ্টেম্বর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত শুটিংয়ের জন্য সেপ্টেম্বর নাগাদ ঢাকায় আসতে পারেন। সিনেমায় ঋতুপর্ণাকে এক্সট্রা আর্টিস্টের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। 

‘তরী’ সিনেমায় অন্যান্য চরিত্রে কারা অভিনয় করছেন এখনই জানাতে চান না নির্মাতা। তবে খুব শিগগিরই অন্য শিল্পীদের নাম ঘোষণা করবেন তিনি। সিনেমার গল্প লিখেছেন আহাদুর রহমান, চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী। পূণ্য ফিল্মসের ব্যানারে এ বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের।

গত ঈদে মুক্তি পেয়েছে রাশিদ পলাশের ‘ম‌য়ূরাক্ষী’। সিনেমাটিতে অভিনয় করেন ইয়ামিন হক ববি। এই সিনেমার মুক্তিকে কেন্দ্র করে কদিন হলো ইয়ামিন হক ববি ও রাশিদ পলাশের দ্বন্দ্ব চরমে উঠেছে। পলাশের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ এনেছেন প্রযোজক ও নায়িকা। এ নিয়ে পলাশকে বাসায় ডেকে মারপিটের খবরও রটেছে। সিনেমার অসঙ্গতির বিষয় তুলে ধরে রাশিদ পলাশের বিরুদ্ধে ববি ও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছে। তবে নায়িকা ও প্রযোজনা সংস্থার অভিযোগ অস্বীকার করেছেন পলাশ। 

tag ট্যাগ: #111