calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / শাহরুখ খান বুঝে গেছেন নারী কী চায়!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

শাহরুখ খান বুঝে গেছেন নারী কী চায়!

বলিউড অভিনেতা শাহরুখ খানের নারী ভক্তের অভাব নেই। তাকে একটু কাছ থেকে দেখার জন্য মুখিয়ে থাকেন অসংখ্য নারী অনুরাগী। সিনেমায় শাহরুখের রোমান্টিক অভিনয় জয় করে নিয়েছে কোটি কোটি নারীর মন। বাস্তবেও নারীকে সম্মান করেন এই অভিনেতা।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৬ জুলাই ২০২৪ • বিকাল ০৪:৪৯
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২২৫ বার পঠিত

স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছেন, তিনি বুঝে গেছেন নারী কী চায়। এবং তিনি জানেন কীভাবে প্রেম করতে হয়। নারীরা তাকে কেন এতো পছন্দ করেন তাও নাকি জানেন এই অভিনেতা। 

তিনি বলেছেন, ‘যেকোন বয়সের নারীর সঙ্গেই দেখা হোক না কেন আমি তাদের সম্মান করি আর এই কারণেই তারা আমাকে পছন্দ করেন। সারা জীবনে অনেক নারীর সঙ্গে কথা বলেছি, নেচেছি, কবিতা আবৃত্তি করেছি; মজা করেছি— কিন্তু তারা এসব কোনো কারণে নয়, আমার চেহারার কারণেও নয়; আমাকে পছন্দ করার কারণ হচ্ছে আমি তাদের সম্মান করতে জানি। এটাও ঠিক যে আমি জানি কীভাবে প্রেম করতে হয়।’

তবে শাহরুখ এও বলেছেন, নারী-পুরুষের সম্পর্কে জৈবিক চাহিদা থাকতেই পারে কিন্তু ভালোবাসার প্রথম শর্ত সম্মান।

কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত এই অভিনেতা সিনেমাপ্রতি পারিশ্রমিক নেন দেড়শো কোটি রুপি। সর্বশেষ তাতে ডানকি সিনেমাতে দেখা গেছে।

tag ট্যাগ: #111