calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / এক বছরে ১৪৭ জনের মৃত্যুদণ্ড সৌদি আরবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

এক বছরে ১৪৭ জনের মৃত্যুদণ্ড সৌদি আরবে

সৌদি আরবে ‘অস্বাভাবিক হারে’ বেড়ে গেছে মৃত্যুদণ্ড। দু’টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের রিপোর্ট বলছে, পূর্বতন বাদশাহ আবদুল্লাহ বিন আবদুলাজিজ আল সৌদের তুলনায় মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে পশ্চিম এশিয়ার বৃহত্তম...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০২৩ • সন্ধ্যা ০৬:২১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬৬ বার পঠিত

২০১৫ সালের বাদশাহ আবদুল্লাহ ইন্তেকালের পর তার সৎ ভাই সালমান বিন আবদুলাজিজ বাদশাহ হন। মানবাধিকার সংগঠন ‘রিপ্রাইভ’ এবং ‘দ্য ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস’-এর রিপোর্ট জানাচ্ছে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করার গড় হার ছিল ৭০.৮ শতাংশ। তবে ২০১৫ সালে সালমান সৌদি আরবের বাদশাহ হওয়ার পর ওই বছর এই হার বেড়ে হয়েছে ১২৯.৫ শতাংশ!

সাম্প্রতিক একটি পরিসংখ্যানে দেখা গেছে, প্রশাসনিক কাজে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সক্রিয়তা বাড়ার পরে সৌদি আরবে মৃত্যুদণ্ডের হার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ২০২২ সালে ওই দেশের ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র মার্চ মাসেই ৮১ জনের! এদের মধ্যে বেশ কয়েকজন রাজনৈতিক অভিযুক্তও রয়েছেন। সমালোচকদের ‘খুন’ করার অভিযোগও রয়েছে প্রিন্স সালমানের বিরুদ্ধে। প্রিন্সের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাশোগিকে ২০১৮ সালে, তুরস্কের ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে ‘খুন’ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

tag ট্যাগ: #111