calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজের ইমরান খানকে সংলাপের আহ্বান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজের ইমরান খানকে সংলাপের আহ্বান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানের যদি কোনো অভিযোগ থাকে তবে তাকে সংলাপের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার জাতীয় পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি এ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ • দুপুর ০১:৫৭
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৭ বার পঠিত

শাহবাজ শরীফ বর্তমান রাজনৈতিক তিক্ততা এবং রাজনীতিবিদদের মধ্যে সহমর্মিতার অভাবের বিষয় তুলে বলেন, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, একজন রাজনীতিবিদ অপরজনের সঙ্গে হাত মেলাতেও দ্বিধাবোধ করেন। 

তিনি বলেন, আজ ৭৬ বছর পর, আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা একে অপরের প্রতি সাধারণ সৌজন্যতা দেখাতেও দ্বিধাবোধ করি। তাই আমাদের উচিৎ রাজনীতিবিদরা সবসময় একে অপরের কষ্ট ভাগাভাগি করে নেয়া।

এ সময় শাহবাজ শরীফ রাজনৈতিক কারণে তার মায়ের শেষকৃত্যে উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এমন পরিস্থিতি যেন আর কোনো রাজনীতিবিদকে পোহাতে না হয়।  তাই আমি বিরোধী দলগুলোকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা একসঙ্গে বসি। কোনো সমস্যা থাকলে তা সমাধান করে পাকিস্তানের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করি।

tag ট্যাগ: #111