calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / জাতীয় / বাংলাদেশে আমন্ত্রণ নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে আমন্ত্রণ নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকা সফরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে আজ শনিবার (২২ জুন) নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের মধ্যে ১০টি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২২ জুন ২০২৪ • বিকাল ০৫:৪৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৫ বার পঠিত

এর আগে চলতি জুনেই টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফর করেছিলেন শেখ হাসিনা। তখন তিনি ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। দিল্লিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ যা ওই সময় সাংবাদিকদের বলেছিলেন।

দুই দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে শনিবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনের সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়, এ সময় পরিবেশন করা হয় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত।

এরপর ভারতীয় সশস্ত্র বাহিনীর চৌকস একটি দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

সালাম গ্রহণ শেষে ভারতের প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদরকে বাংলাদেশর প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রধানমন্ত্রী হাসিনাও তার সফরসঙ্গীদের পরিচয় করান মোদির সঙ্গে।

এরপর হায়দারাবাদ ভবনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই ১০টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়।

tag ট্যাগ: #111