calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / অন্যান্য / ঈদের দাওয়াত: খাওয়া অতিরিক্ত হয়ে গেলে কী করবেন?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

ঈদের দাওয়াত: খাওয়া অতিরিক্ত হয়ে গেলে কী করবেন?

ঈদে আত্মীয়-স্বজন, বন্ধু, প্রতিবেশী, সহকর্মীদের বাড়িতে দাওয়াত খেতে যাওয়া খুবই স্বাভাবিক সামাজিকতা। দাওয়াত খেতে গিয়ে অনিচ্ছা সত্তেও একটু বেশি খাওয়া হয়ে যেতেই পারে। আর বেশি খাওয়া মানেই অস্বস্তির ব্যাপার। অনেকে এতে অসুস্থ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩ জুন ২০২৪ • বিকাল ০৩:৫৬
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৬ বার পঠিত

এ প্রসঙ্গে  কথা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ জাহানারা আক্তার সুমি।

এই পুষ্টিবিদ বলেন, ঈদ বা যে কোনো উৎসবে আমাদের বাড়তি খাওয়া হয়ে যায়। বিশেষ করে তেলযুক্ত খাবারগুলো আমরা বেশি খেয়ে থাকি। ফলে আমাদের বদহজমজনিত নানা ধরনের সমস্যা দেখা দেয়। সুতরাং আমাদের এই স্বাস্থ্যগত দিক মাথায় রেখে ঈদের খাবারে নজর দেওয়া প্রয়োজন। গরমের মধ্যে তেলযুক্ত খাবার খাওয়ার ফলে বুকে জ্বালা-পোড়াসহ বদহজম বা কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা দেখা দেয়।

এ সময় আমাদের পানি বা পানি জাতীয় খাবার বেশি রাখতে হবে। যেমন বিভিন্ন ফলের রস, লেবুর শরবত, বেলের শরবত, ডেটক্স ওয়াটার, মিল্ক শেক, স্মুদি, ডাবের পানি। সেইসঙ্গে ইশবগুলের ভুসি, চিয়া সিড পানির সাথে মিশিয়ে খেতে হবে। এতে বদ হজমের সমস্যা অনেকটা কমে আসবে।

পাশাপাশি দই, টক দই পরিমাণ মতো খেতে হবে। বেশি সালাদ খেতে হবে যা কিনা তেলযুক্ত খাবার হজম করতে সাহায্য করবে। এগুলো যদি আমরা এ সময় প্রতিদিনের খাবারে রাখি তাহলে এ সমস্যা থেকে সহজেই মুক্তি সম্ভব। 

এ ছাড়াও, অতিরিক্ত খাবার খেয়ে ফেললে একটু হাঁটাহাটি করতে হবে। খেয়েই শুয়ে পড়া যাবে না। খাবার পর শুয়ে পড়লে  হজমে সমস্যা হবে এবং এসিডিটি বাড়তে পারে। ভারি খাবার গ্রহণের পর অনেকে কোমল পানীয় খেয়ে থাকেন যা দেহের জন্য উপকারী নয়। কোমল পানীয় পরিহার করে দই বা বোরহানি খাওয়া যেতে পারে। খাবার পর অতিরিক্ত পানি না খেয়ে ধীরে ধীরে অল্প অল্প পানি খেতে হবে। খাবার ভালোমতো চিবিয়ে খেতে হবে, যেন পেটে তা সহজে হজম হতে পারে। 

এ ছাড়াও খাবার পর দুই হাঁটু মুড়ে হাত দুটো হাঁটুর উপর রেখে কিছুক্ষণ বসে থাকলে তাৎক্ষণিক আরাম পাওয়া যাবে। 

tag ট্যাগ: #111