calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / নাতাশার সঙ্গে বিবাহবিচ্ছেদ হলে সম্পত্তির কত শতাংশ দিয়ে দিতে হবে?পথে বসবেন হার্দিক!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

নাতাশার সঙ্গে বিবাহবিচ্ছেদ হলে সম্পত্তির কত শতাংশ দিয়ে দিতে হবে?পথে বসবেন হার্দিক!

হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্তানকোভিচের নাকি বিবাহবিচ্ছেদ হতে চলেছে! বেশ কয়েক দিন ধরেই জোর গুঞ্জন মায়ানগরীতে। প্রতি বছরই প্রায় আইপিএলের ভিআইপি বক্সে দেখা মেলে নাতাশার। তবে এ বছর যেন তাল কাটল। স্বামীর খেলা দেখতে আসেননি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৬ মে ২০২৪ • দুপুর ১২:৫৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩৭ বার পঠিত

এ দিকে অন্য এক জল্পনা, বিবাহবিচ্ছেদের বিষয়টি সত্যি হলে হার্দিকের সম্পত্তির ৭০ শতাংশের মালিক হবেন নাতাশা ও তাঁর শিশুপুত্র অগস্ত্য। এর মাঝেই সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট নাতাশার। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘‘খুব শীঘ্রই কেউ পথে বসতে চলেছেন।’’যদিও একটি পাল্টা যুক্তি এই মুহূর্তে সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে। বেশ কয়েক বছর আগে নিজের দেওয়া এক সাক্ষাৎকারে হার্দিক জানান, তাঁর সম্পত্তির সবটাই তাঁর মায়ের নামে করা। যাতে ভবিষ্যতে সম্পত্তির ভাগ অন্য কাউকে দিতে না হয়। এককথায়, প্রথম থেকে আটঘাট বেঁধেই রেখেছিলেন ক্রিকেট তারকা।

২০২০ সালে ৩১ মে গাঁটছড়া বাঁধেন বর্তমানের ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক হার্দিক ও সার্বেরিয়ান মডেল এবং নৃত্যশিল্পী নাতাশা। সেই বছরেই ৩০ জুলাই তাঁদের প্রথম সন্তান অগস্ত্যের আগমন ঘটে। তার পর প্রায় চার বছর কেটে গিয়েছে। আচমকাই ছন্দপতন তাঁদের সম্পর্কে। যদিও বিচ্ছেদ নিয়ে বিবৃতি মেলেনি দু’জনের কারও তরফেই।

tag ট্যাগ: #111