calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন
home হোম / অপরাধ / ফেনীতে বাগান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, দুই নারী আটক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ফেনীতে বাগান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, দুই নারী আটক

ফেনীর ছাগলনাইয়ায় বাগান থেকে একজন ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম করিম উল্ল্যাহ ওরফে কালা মিয়া (৬৫)। তিনি ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের জমাদারবাড়ির রাজা মিয়ার ছেলে। ছাগলনাইয়া বাজারে নিহত করিমের একটি...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ২২ মে ২০২৪ • বিকাল ০৪:৫৩
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২০৭ বার পঠিত

নিহতের বড় মেয়ে সাহেনা আক্তার জানান, সকালে এক ব্যক্তির মাধ্যমে খবর পান তার বাবার মরদেহ তাদের বাড়ির পাশে  বাগানে পড়ে রয়েছে। তার ধারণা, তার বাবাকে দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তবে তার বাবার সাথে কারও বিরোধ ছিল না বলেও দাবি তার। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক এবং বিচার দাবি করেন। 

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে এএসপি সার্কেলসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাগান থেকে কালা মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। 

পুলিশের ধারণা, কালা মিয়াকে অণ্ডকোষ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের পাশের বাড়িতে ভাড়ায় থাকা দুই নারীকে আটক করেছে পুলিশ। এ  ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্যাহ জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তের কাজ করছে পুলিশ।

tag ট্যাগ: #1111