calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / অন্যান্য / হজযাত্রার প্রথম ফ্লাইটে সৌদি গেলেন ৪১৩ জন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

হজযাত্রার প্রথম ফ্লাইটে সৌদি গেলেন ৪১৩ জন

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশে প্রথম হজ ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ৪১৩ জন হজযাত্রী। বৃহস্পতিবার ভোর ৪টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে যাত্রা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ • বিকাল ০৪:০১
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫৯ বার পঠিত

এরপর বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ও হজযাত্রার দ্বিতীয় ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরো ৪১৭ জন।

ভোর সাড়ে ৫টায় শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এছাড়া সকাল ৮টায় আশকোনা হজ ক্যাম্পে ফ্লাইনাস এয়ারের আরেকটি ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। এ ফ্লাইটেরও উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী মো: ফরিদুল হক খান।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (৯ মে) প্রথম দিন সাতটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে যাবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ছাড়াও সৌদিয়া ও ফ্লাইনাসের দু’টি করে ফ্লাইট রয়েছে। প্রথম দিনের শিডিউল অনুযায়ী, সাতটি ফ্লাইটে দুই হাজার ৭৮৫ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৫২৭ জন হজে যাবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রি-হজে মোট ১১৬টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ঢাকা থেকে জেদ্দাতে ৮২টি, চট্টগ্রাম থেকে জেদ্দাতে ১৭টি, সিলেট থেকে জেদ্দাতে পাঁচটি, ঢাকা থেকে মদিনাতে নয়টি, চট্টগ্রাম থেকে মদিনাতে দু’টি এবং সিলেট থেকে মদিনাতে একটি যাবে।

এছাড়া হজ শেষে পোস্ট হজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১২৫টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে জেদ্দা থেকে ঢাকাতে ৭৩টি, জেদ্দা থেকে চট্টগ্রামে ১৫টি, জেদ্দা থেকে সিলেটে দু’টি, এছাড়া মদিনা থেকে ঢাকা ২২টি, মদিনা থেকে চট্টগ্রামে নয়টি এবং মদিনা থেকে সিলেটে আসবে চারটি ফ্লাইট।

এর আগে বুধবার (৮ মে) আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের পবিত্র হজযাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ পালিত হবে।

tag ট্যাগ: #111