calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / ভোটারদের প্রতি উপজেলা নির্বাচনের দিনে ভোটকেন্দ্রে না যেতে বিএনপির আহ্বান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ভোটারদের প্রতি উপজেলা নির্বাচনের দিনে ভোটকেন্দ্রে না যেতে বিএনপির আহ্বান

উপজেলার নির্বাচনের দিন ভোটারদেরকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচনে ভোট বর্জন সম্বলিত দলীয় লিফলেট বিতরণকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আহ্বান জানান। তিনি...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ • দুপুর ০১:২৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৮ বার পঠিত

এই সময়ে তার সঙ্গে দলের সহ অর্ধনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ছাত্র দলের সাবেক নেতা তৌহিদুর রহমান আউয়াল, মহিলা দলের রেহানা সুলতানা আরজু, পান্না ইয়াসমীন প্রমূখ উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, ‘‘ আগামীকাল ১৫০ টি উপজেলায় আবারো প্রহসনের জালিয়াতির ডামি নির্বাচন করছে সরকার যে নির্বাচনে জনগন ভোট দিতে যায় না, যে নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই যেটি আবারো করতে যাচ্ছে ডামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

‘‘ এর কারণ কি? কারণ একটিই। উপজেলা নির্বাচনে, সংসদ নির্বাচনে তাদের দলের লোকেরা কোটি কোটি টাকা লুটপাট করতে পারে। একেজন উপজেলা চেয়ারম্যান এক‘শ বিঘার জমি-জমা করেছেন খবরে কাগজে এসেছে, আবার অনেকে ১৮ হাজার কোটি টাকা সম্পত্তি করেছে। এই কারণে জনগণকে বাদ দিয়ে বিরোধী দলের অংশগ্রহনকে বাদ দিয়ে আবারো ডামি নির্বাচন তারা করতে যাচ্ছে।”

তিনি বলেন, ‘‘ আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, জনগণ এই ডামি উপজেলা নির্বাচনে অংশ গ্রহন করবে না, গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক এই নির্বাচনে অংশগ্রহন করছে না। ”

‘‘ আমরা বিশ্বাস করি, আগামীকালসহ চার দফায় যে উপজেলা নির্বাচন হবে সেই নির্বাচন জনগণ বর্জন করবে। যেভাবে ৭ জানুয়ারির ডামি নির্বাচন তারা বর্জন করেছে ঠিক একইভাবে এই উপজেলা নির্বাচনও বাংলাদেশের মানুষ বর্জন করবে। কারণ জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে তাদের কোনো ভোট ভোট নয়, এটি ডামি ভোট, প্রহসনের ভোট…. এই ভোটে জনগণ অংশগ্রহন করবে না, আপনারাও কেউ অংশ নেবেন না। উপজেলা নির্বাচনকে না বলুন, উপজেলা নির্বাচন বর্জন করুন।”


tag ট্যাগ: #1111