calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / এমভি আবদুল্লাহ নতুন করে দস্যুর কবলে না পড়তে কঠোর নিরাপত্তাবলয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

এমভি আবদুল্লাহ নতুন করে দস্যুর কবলে না পড়তে কঠোর নিরাপত্তাবলয়ে

নতুন করে যাতে আবার দস্যুর কবলে না পড়ে সেজন্য এমভি আবদুল্লাহ জাহাজে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। জাহাজে রয়েছে গার্ড। চারপাশে লাগানো হয়েছে তারকাটা বেড়া। জলকামানের আদলে তৈরি করা হয়েছে নিরাপত্তাব্যুহ। যাতে দস্যুরা...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ • সন্ধ্যা ০৭:৩৬
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯০ বার পঠিত

এসআর শিপিংয়ের সিইও মেহেরুল করিম বলেন, তাদের জাহাজটি দস্যুর কবল থেকে মুক্ত হওয়ার পর ‘আক্রান্ত স্থান’ থেকে কয়েকবার গতি পরিবর্তন করেছে। এটি মঙ্গলবার দুপুরে এডেন মহাসাগর অতিক্রম করছিল। ওই এলাকাটা উচ্চ ঝুঁকিপ্রবণ এলাকা। ইউরোপীয় ইউনিয়নের দুুটি জাহাজ এই জাহাজকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। এই দুই জাহাজের গতির সঙ্গে তাল মেলাতে গিয়ে কিছুটা ধীরগতিতে চলতে হচ্ছে এমভি আবদুল্লাহকে। আরও ৬৫ থেকে ৭০ নটিক্যাল মাইল চলার পর তাদের জাহাজটি আরব সাগরের নিরাপদ এলাকায় পৌঁছবে বলে জানান তিনি। 

জাহাজটিতে ৩১ দিন ধরে থেকে অনেকটা নোংরা করে ফেলেছে দস্যুরা। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে জাহাজের অবস্থা এমন করেছে যে জাহাজের ভেতরের চেহারাই পাল্টে গেছে। এমভি আবদুল্লাহর নাবিকরা সেই জাহাজ চলন্ত অবস্থায় পরিষ্কার-পরিচ্ছন্ন করেন বলে জানায় সূত্র।

জিম্মিদশা থেকে মুক্ত হওয়া নাবিক শামসুদ্দিনের স্বজন বদরুল হক যুগান্তরকে বলেন, ‘প্রতিদিনই শামসুদ্দিনের সঙ্গে পরিবারের সদস্যদের কখনো ভিডিও কলে, কখনো ফোন কলে কথা হচ্ছে। ওরা বেশ খুশিতে আছে। তার ফেরার অপেক্ষায় রয়েছেন সবাই।’

উল্লেখ্য, গত ১২ মার্চ দুপুরে এমভি আবদুল্লাহ জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখা হয়। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। ৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের আল হারামাইন বন্দরে পৌঁছার কথা রয়েছে।

tag ট্যাগ: #1111