calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / বিনোদন / বিলিওনেয়ার ক্লাবে টেইলর সুইফট
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

বিলিওনেয়ার ক্লাবে টেইলর সুইফট

প্রথমবারের মতো শতকোটিপতিদের তালিকায় নাম লেখালেন জনপ্রিয় মার্কিন গায়িকা টেইলর সুইফট। গত ২ এপ্রিল ১৪ জন বিলিয়নেয়ার তারকার খবর প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এর মধ্যে ১৪তম অবস্থানে রয়েছেন এই পপ গায়িকা। ফোর্বস ম্যাগাজিনের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল ২০২৪ • দুপুর ০১:৪৯
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৯৫ বার পঠিত

বর্তমানে তার সম্পদের পরিমাণ ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। তালিকার তিনে রয়েছেন সাবেক বাস্কেটবল খেলোয়াড়, ব্যবসায়ী মাইকেল জর্ডান। তার পরেই ২ দশমিক ৮ বিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন মার্কিন টিভি ব্যক্তিত্ব ওপরা উইনফ্রে। ২০০৩ সালে প্রথম কৃষ্ণাঙ্গ তারকা হিসেবে এই তালিকায় জায়গা করে নেন অপরাহ। তার আয়ের বেশিরভাগ অর্থই আসে ব্যবসা থেকে। এ ছাড়া তার নিজের প্রযোজনা সংস্থাও রয়েছে। ২ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার পাঁচে রয়েছেন র‌্যাপার জে-যি। ২০১৯ সালে প্রথম র‌্যাপার হিসেবে বিলিয়ন ডলার আয় করা তারকাদের তালিকায় নাম আসে তার। বিভিন্ন ব্যবসা থেকে অর্থ আসে জে-যি’র। শতকোটিপতি তারকাদের এ তালিকার ছয়ে জায়গা করে নিয়েছেন রিয়েলিটি শো তারকা কিম কার্ডাশিয়ান। মার্কিন এই তারকার সম্পদের পরিমাণ ১ দশমিক ৭ বিলিয়ন ডলার। বছরে ৫০ থেকে ৮০ মিলিয়ন ডলার আয় করেন তিনি। এই তারকার আয়ের বড় অংশ আসে প্রসাধনীর ব্যবসা ও পোশাকের ব্র্যান্ড থেকে।

tag ট্যাগ: #222