calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / খেলাধুলা / মেসি-রোনাল্ডোর খেলায় এক টিকিটের মূল্য ২২ কোটি সৌদিতে!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

মেসি-রোনাল্ডোর খেলায় এক টিকিটের মূল্য ২২ কোটি সৌদিতে!

সৌদি আরবে প্রদর্শনী ম্যাচে কয়েক দিন পরেই মুখোমুখি হবেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই ম্যাচ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে দেশটিতে। প্রচুর লোক ইতোমধ্যে টিকিটের জন্য আবেদন করেছেন।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ • দুপুর ০২:৩২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৮ বার পঠিত

তার মধ্যে প্রকাশ্যে এলো একটি খবর। সৌদি আরবের এক ব্যবসায়ী মেসি-রোনাল্ডোর ম্যাচ দেখার জন্য ২২ কোটি টাকা খরচ করতে রাজি।

ওই ব্যবসায়ীর নাম মুশরেফ আল ঘামাদ। তিনি সৌদি আরবের একটি বড় রিয়াল এস্টেট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা।

মেসি-রোনাল্ডোর ম্যাচের একটি টিকিট নিয়ে নিলাম শুরু হয়েছে। সেই নিলাম শেষ হওয়ার কথা আগামী মঙ্গলবার। নিলামের বিজয়ী যে টিকিট জিতবেন, তা কল্পনারও অতীত।

শুধু সবচেয়ে ভালো জায়গায় বসে ম্যাচ দেখার সুযোগই নয়, জয়ী দলের সঙ্গে ছবি তোলার সুযোগও পাবেন তিনি। শুধু তা-ই নয়, সাজঘরে গিয়ে দুদলের ফুটবলারদের সঙ্গে দেখা করতে পারবেন।

অর্থাৎ মেসি, রোনাল্ডোর সঙ্গে দেখা করার সুযোগও থাকছে। সেই টিকিট পেতেই নিলামে ২২ কোটি টাকার বিড দিয়েছেন ওই ব্যবসায়ী।

১৯ জানুয়ারি প্যারি সাঁ-জেরমাঁ প্রদর্শনী ম্যাচ খেলবে আল হিলাল ও আল নাসরের মিলিত দলের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে কিং ফাহাদ স্টেডিয়ামে। সেখানে ৬৮ হাজার দর্শক ধারণক্ষমতা। কিন্তু ইতোমধ্যে ২০ লাখ লোক টিকিট চেয়ে আবেদন করেছেন।

সৌদির আয়োজকদের নাজেহাল অবস্থা। কারা টিকিট পাবেন, সেটি বাছতেই হিমশিম খেতে হচ্ছে।

শেষবার মেসি-রোনাল্ডো মুখোমুখি হয়েছিলেন ২০২০ সালের ডিসেম্বরে। চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচে রোনাল্ডোর জোড়া গোলের সৌজন্যে জুভেন্টাস ৩-০ গোলে হারিয়েছিল মেসির বার্সেলোনাকে।

tag ট্যাগ: #2222