calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / মালিকপক্ষের নতুন ঘোষণা জিম্মি নাবিকদের উদ্ধারে জাহাজের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

মালিকপক্ষের নতুন ঘোষণা জিম্মি নাবিকদের উদ্ধারে জাহাজের

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করে রাখা সোমালিয়ার জলদস্যুদের খুব কাছ থেকে কঠোর পর্যবেক্ষণে রেখেছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। সেই সঙ্গে জিম্মি বাংলাদেশিসহ পণ্যবাহী জাহাজটি মুক্ত করতে আলটিমেটাম দিয়েছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৭ মার্চ ২০২৪ • সকাল ১০:৪৪
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭০ বার পঠিত

জলদস্যুদের কবলে পড়ার পর এমভি আবদুল্লাহর নাবিকদের অস্ত্রের মুখে বন্দি করে রাখা হয় একটি কেবিনে। জানা গেছে, এখন পর্যন্ত জলদস্যুরা নাবিকদের ওপর কোনো ধরনের শারীরিক নির্যাতন করেনি। তবে অস্ত্রের মুখে তাদের কথা মেনে চলতে বাধ্য করছে দস্যুরা। 

শিল্পগোষ্ঠীটির মুখপাত্র এবং মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে এসআর শিপিংয়ের কর্মকর্তাদের চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। 

তিনি আরও বলেন, এটা অনানুষ্ঠানিক একটা যোগাযোগ হলেও, জলদস্যুরা তাতে ভালোভাবে সাড়া দিয়েছে। আমাদের নাবিকদের তারা নিজ নিজ কেবিনে থাকতে দিচ্ছে, জাহাজের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে অংশ নিতে দিচ্ছে, এমনকি পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ করতে দিচ্ছে। এসব খুবই ইতিবাচক লক্ষণ। মোটকথা, আলোচনা চলাকালীন জলদস্যুরা আমাদের নাবিকদের সঙ্গে ভালো আচরণই করছে।

মিজানুল ইসলাম বলেন, (মুক্তিপণের জন্য) দস্যুরা যোগাযোগ করবে– এটা অনুমান করে আমরা আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রেখেছি। এর পর তাদের ফোনকল পাওয়ার পরে, এটা যে দস্যুদের থেকেই এসেছে– সে বিষয়ে নিশ্চিত হয়ে আমরা আলোচনা শুরু করেছি। তারা শান্তিপূর্ণভাবে এই সংকটের সমাধান করে নাবিকদের দেশে ফিরে আসা নিশ্চিত করতে চায় বলে জানান এ কর্মকর্তা। 'আমরা আশা করছি, ঈদের আগেই সুস্থ অবস্থায় নাবিকদের উদ্ধার করা যাবে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ক্যাপ্টেন শাখাওয়াত হোসেন এমভি আবদুল্লাহর সকল নাবিক সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের আলোচনা প্রক্রিয়ায় দীর্ঘসময় লাগলেও মালিকপক্ষের জোর প্রচেষ্টা থাকলে অল্প সময়ের মধ্যেই তাদের উদ্ধার করাও সম্ভব।

এর আগে সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অপহরণ করা জাহাজ নিয়ে দস্যুরা আন্তর্জাতিক নৌশক্তি ও সোমালি পুলিশের চাপের মুখে রয়েছে। 

সোমালিয়ার নুগাল অঞ্চলের পুলিশ কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ বলেন, জাহাজটি রয়েছে জিফল এলাকার উপকূলে। ডাঙ্গা থেকে জলদস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চলছে, যাতে তারা বাইরের কারও সাহায্য না পায়। এ সময় সাগরে বিভিন্ন দেশের নৌবাহিনীর উপস্থিতির কথা উল্লেখ করেন, যারা অপহৃত জাহাজের ওপর নজর রাখছে।

tag ট্যাগ: #111