calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / নিহত বেড়ে ৯৩ রাশিয়ায় , আটক ১১
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নিহত বেড়ে ৯৩ রাশিয়ায় , আটক ১১

রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীদের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩ জন। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে। ক্রেমলিনের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৩ মার্চ ২০২৪ • বিকাল ০৩:৪৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯৩ বার পঠিত

ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি এ ঘটনায় ১১ জনকে আটক করেছে। সংস্থাটি এমন তথ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছে। এর মধ্যে চারজন সরাসরি হামলায় জড়িত। অন্য সন্দেহভাজনদেরও আটক করার চেষ্টা চলছে। ক্রেমলিনের বরাতে ইন্টারফ্যাক্স তথ্যগুলো জানিয়েছে।

এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

কয়েক দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এটি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ, তুরস্ক, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, কিউবাসহ বিশ্বনেতারা।

tag ট্যাগ: #111