calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বিপাকে বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বিপাকে বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়ে

মাহমুদুল হাসান জয়ের পর এবার ফিরলেন নতুন ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপুও। তাইজুলের সঙ্গে ৪১ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দেন। কিন্তু দলীয় ৮৩ রানের মাথায় লাহিরু কুমারার করা ২২তম ওভারের শেষ বলে আউট হন দীপু। কুমারার...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৩ মার্চ ২০২৪ • সকাল ১১:১২
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩১৫ বার পঠিত

দিনের শুরুতেই ফিরলেন জয়:

৩ উইকেট হারিয়ে ৩২ রান তুলে প্রথমদিন শেষ করা বাংলাদেশ দ্বিতীয় দিনেই শুরুতেই উইকেট হারিয়েছে। সাজঘরে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। দলীয় ৫৩ রানের মাথায় লাহিরু কুমারার বলে তৃতীয় স্লিপে ধনঞ্জয়া ডি সিলভার হাতে ধরা পড়েন তিনি। ৪৬ বল খেলে ১ চারে ১২ রান করে যান জয়। তাইজুলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপু।

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় দিনের খেলা শুরু:

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। প্রথমদিনেই ১৩ উইকেটের পতন ঘটে। প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে ৬৮ ওভারে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

এরপর শেষ বিকেলে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৩১ রানেই ৩ উইকেট হারিয়ে বসে। ৩২ রান তুলে দিন শেষ করে। মাহমুদুল হাসান জয় ৯ রানে ও তাইজুল ইসলাম শূন্যরানে দিন শেষ করে এসেছিলেন। আজ শনিবার দ্বিতীয় দিনে তারা দুজন ব্যাট করতে নেমেছেন।

tag ট্যাগ: #111