calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অন্যান্য / পিরিয়ডসের ব্যথা’য় ছটফট করলেন পুরুষরা দেখ কেমন লাগে, ‘!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

পিরিয়ডসের ব্যথা’য় ছটফট করলেন পুরুষরা দেখ কেমন লাগে, ‘!

কিশোরী বয়স হওয়ার পর থেকে ‘মেনস্ট্রুয়াল পেইন’, অর্থাৎ, মাসিকের ব্যথা বিশ্বের সকল মেয়ে-মহিলার সঙ্গী হয়। কিন্তু, পুরুষরা কি কখনও মাসিকের ব্যথার খিঁচুনি অনুভব করতে পারেন? শারীরিকভাবে সম্ভব নয়। কিন্তু, যন্ত্র থাকতে অসম্ভব...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ • সকাল ১১:০০
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৪৫ বার পঠিত

পেরিওনয়েড যন্ত্র কি? এটা একটি অত্যন্ত ‘কমপ্যাক্ট’ যন্ত্র। নারা উইমেনস ইউনিভার্সিটির এক মহিলা গবেষক এই যন্ত্রটি তৈরি করেছেন। ২০১৯ সালে ‘ওসাকা হিট কুল’ নামে এক সংস্থার সহায়তায় তিনি এই যন্ত্রটি তৈরি করেন। ওই মহিলা গবেষকের নাম প্রকাশ করেনি সংস্থাটি। তবে জানা গিয়েছে, তিনি নিজেই গুরুতর মাসিকের ব্যথায় ভোগেন। প্রাথমিকভাবে, যন্ত্রট বহরে অনেক বড় ছিল। ব্যবহার করাটা কঠিন ছিল। তবে, ধীরে ধীরে এই যন্ত্রের আকার ব্যবহার উপযোগী করে তোলা হয়েছে। তলপেটে একটি আঠালো প্যাড লাগিয়ে দেওয়া হয়। তারপর, একটি বোতামে চাপ দিলেই, একটি বৈদ্যুতিক সংকেত যায় তলপেটের পেশীতে। মাসিকের ব্যথার অনুভূতি অনুকরণ করে ওই বৈদ্যুতিক সংকেত।

 

‘ওসাকা হিট কুল’ একটি স্টার্টআপ সংস্থা। তাদের মূল কাজ হল, বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি সংস্থায় লিঙ্গ বৈষম্য দূর করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ শিবির আয়োজন করা। মহিলাদের অনেক অসুবিধাই, পুরুষরা বুঝতে পারেন না। এই বোঝানোর কাজটাই করে থাকে ওসাকা হিট কুল। স্কুলে স্কুলে শিক্ষার্থীদের জন্য যৌন শিক্ষা পরিচালনাও করে এই সংস্থা। ২০২৩ সালে মোট ৪০টি সংস্থা এবং সরকারি কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করেছিল এই স্টার্টআপ সংস্থা।

 

নারী দিবসের আগে, ইএক্সইও সংস্থার কর্মীরা মাসিকের ব্যথা অনুভব করার পর, ওসাকা হিট কুল-এর ব্র্যান্ড ম্যানেজার তথা প্রশিক্ষক চিয়াকি কুবোটা বলেছেন, ‘আশা করি যারা আজ মাসিকের ব্যথা অনুভব করলেন, তারা কর্মক্ষেত্রে ফিরে গিয়ে তাদের অভিজ্ঞতা বাকিদের সঙ্গে ভাগ করে নেবেন। মহিলাদের সম্পর্কে তাদের বোঝা, না বোঝার বিষয়গুলি বাকিদেরও জানাবেন। তারা সেই কাজ করলে, কর্মক্ষেত্রে মহিলারা একটা ভাল পরিবেশ পাবেন। মহিলাদের বিভিন্ন বিষয়ে সমর্থন করবেন পুরুষ সহকর্মীরা। আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের সংস্থাকে প্রশিক্ষণ দিই। পুরুষ এবং মহিলা দুই সম্প্রদায়কেই আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। তবে, আমাদের প্রাথমিক লক্ষ্য স্কুল শিক্ষার্থীদের যৌন শিক্ষা প্রদান করতে চাই, তাদের নারী-পুরুষের পার্থক্য বোঝাতে চাই। আমাদের আশা, এর ফলে সমাজ আরও সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে।’

tag ট্যাগ: #111