calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা !

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তার সহোদর ভাই বাবুন বন্দোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রসূন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ • সকাল ১০:৫১
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬১ বার পঠিত

প্রত্যেক নির্বাচনের আগে, সে একটি সমস্যা সৃষ্টি করে। আমি লোভী লোকজনকে অপছন্দ করি। আমি বংশের রাজনীতিতে বিশ্বাস করি না, তাই আমি তাকে নির্বাচনে টিকিট দেব না। আমি তাকে ত্যাগ করার এবং তার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।

ওই আসনে নিজে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে মমতার ভাই বলেন, ‘‘প্রসূন আমাকে যে অপমান করেছিলেন তা আমি কখনই ভুলতে পারবো না।’’ ভোটারদের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেও জানান তিনি।

বাবুন বলেন, আমি জানি দিদি (মমতা) আমার সঙ্গে একমত হবেন না। কিন্তু যদি প্রয়োজন হয়, আমি হাওড়া লোকসভা আসন থেকে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব।

পশ্চিমবঙ্গের মর্যাদাপূর্ণ হাওড়া আসনের তিনবারের বিজয়ী আইনপ্রণেতা প্রসূন বন্দোপাধ্যায়। ২০০৯ সালে কমিউনিস্ট পার্টির কাছ থেকে আম্বিকা বন্দোপাধ্যায় বিজয় ছিনিয়ে নেয়ার পর থেকে তৃণমূলের দখলে রয়েছে এই আসনটি।
ভাইয়ের এ ধরনের মন্তব্যের প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ থেকে ভাইয়ের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হলো। আমার পরিবার শুধুমাত্র পশ্চিমবঙ্গের মা, মাটি ও মানুষ। এর বাইরে আমার নিজের পরিবার বলে কিছু নেই।’

উল্লেখ্য, গত ১০ মার্চ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্যের ৪২ আসনের প্রার্থী তালিকা ও নাম প্রকাশ করে। সেখানে মমতা হাওড়া আসন থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন দুবারের নির্বাচিত তৃণমূল সাংসদ ফুটবলার প্রসূন ব্যানার্জীর নাম। আর এ নিয়েই তার নিজের পরিবারের মধ্যে শুরু হয় তীব্র মতবিরোধ।

tag ট্যাগ: #1111