calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অন্যান্য / ঢাবি সাংস্কৃতিক সংসদনবীনদের বরণ করলো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

ঢাবি সাংস্কৃতিক সংসদনবীনদের বরণ করলো

কা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংস্কৃতিক সংসদ দিনব্যাপী নানা সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসব আমেজের মধ্য দিয়ে নবীনতম ‘ঋদ্ধ’ ব্যাচের সদস্যদের বরণ করে নিয়েছে। গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ • বিকাল ০৩:১৭
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৩৭২ বার পঠিত

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও সাংস্কৃতিক সংসদের মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) উপদেষ্টা সিকদার মনোয়ার মুর্শেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান চিত্রসম্পাদক আবু মুসা দেবু। বিশেষ অতিথি ছিলেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। 

সংগঠনের মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরী বলেন, ‘আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ হওয়ার আগে যারা সংস্কৃতি চর্চা করতেন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। এখন যে ফ্যাকাল্টিরই হোক না কেন, যে শিক্ষার্থী নাচ করেন, আবৃত্তি করেন, গান করেন, অনুষ্ঠান আয়োজনের সঙ্গে থাকতে চান, যারা অভিনয় করেন প্রত্যেকে আমরা একসঙ্গে আছি। ‘অ’ থেকে শুরু হওয়া এ সংগঠন ‘ঋদ্ধ’তে এসে সমৃদ্ধ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ এবং বাঙালিদের সংস্কৃতি চর্চা আমাদের সবগুলো বর্ণ শেষ হয়ে যাওয়ার পরও চলবে।’

টিএসসি উপদেষ্টা সিকদার মনোয়ার মুর্শেদ বলেন, সংস্কৃতি একটি বিস্তৃত বিষয়। কথা বলা, চলা, জীবনযাপনের প্রতি পদে পদে জড়ানো সংস্কৃতি। সংস্কৃতির প্রতিটি অঙ্গন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ কাজ করছে। আমাদের এই টিএসসি কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই না, বাংলা ভাষা এবং বাঙালি জাতির বিকাশের সঙ্গে পাতায় পাতায় জড়িয়ে আমাদের এই টিএসসি।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি দেবজ্যোতি বিশ্বাস বলেন, বছরব্যাপী বিভিন্ন আয়োজন ও পরিবেশনার মাধ্যমে বাংলা সংস্কৃতিচর্চার পাশাপাশি সর্বত্রই বাঙালিয়ানার ছাপ ফুটিয়ে তোলার চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। সংগঠনের বিভিন্ন ব্যাচের নামকরণেও সেই প্রচেষ্টা দৃশ্যমান। বাংলা বর্ণমালার বিভিন্ন বর্ণ দিয়ে ধারাবাহিকভাবে করা হয় বিভিন্ন ব্যাচের নামকরণ। অয়োময়, আত্রেয়ী, ইচ্ছামতি, ঈশান, উচ্ছ্বাস, উষা ব্যাচের ধারাবাহিকতায় সময়ের পরিক্রমায় নতুন আরেকটি ব্যাচ ‘ঋদ্ধ’ যুক্ত হলো আমাদের পরিবারে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ যাত্রার শুরু থেকেই সাংস্কৃতিক স্বাধীনতা ও স্বকীয়তার সুস্থ চর্চায় সচেষ্ট। নিজেদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ ও পরিবেশনা প্রশংসনীয়। বৈচিত্র্যময় সংস্কৃতির সহাবস্থানে সম্প্রীতি চর্চা ও অসাম্প্রদায়িকতার আদর্শ তরুণদের মাঝে প্রসারে সক্রিয় ভূমিকা পালন করে আসছে সংগঠনটি।

tag ট্যাগ: #111