calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের ভেটো গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের ভেটো গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে

গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির একটি প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। আরব দেশগুলোর সমর্থিত প্রস্তাবে যুক্তরাজ্য ভোটদানে বিরত থাকে। এছাড়া জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বাকি ১৩ সদস্যই পক্ষে ভোট দেয়। প্রস্তাবটি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ • দুপুর ১২:২১
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯১ বার পঠিত

আরব দেশগুলো কয়েক মাস ধরেই গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। জাতিসঙ্ঘের ১৯৩টি দেশের মধ্যে বেশির ভাগ দেশই তাদের সমর্থন দিচ্ছে। ইসরাইলি হামলায় গাজায় ২৯ হাজারের বেশি লোক নিহত হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে এবারের যুদ্ধবিরতি প্রস্তাবটি আরব দেশগুলোর পক্ষ থেকে উত্থাপন করেছিল আলজেরিয়া। এই প্রস্তাবটি নিয়ে তিন সপ্তাহ ধরে আলোচনা চলছিল। যুক্তরাষ্ট্রের অনুরোধে প্রস্তাবটির ওপর ভোটাভুটি পেছানো হচ্ছিল। কিন্তু কাতার শনিবার জানায়, পণবন্দী এবং যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা চলছিল, তাতে কোনো অগ্রগতি হয়নি, হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। এই প্রেক্ষাপটে ভোটাভুটি আর দেরি না করার সিদ্ধান্ত নেয় আরব দেশগুলো।

যুক্তরাষ্ট্রের ভেটো প্রদানের পর কী হয়, তা দেখার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আরবরা প্রস্তাবটি জাতিসঙ্ঘ সাধারণ পরিষদেও নিয়ে যেতে পারে।

সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল এবং অন্যান্য

tag ট্যাগ: #1111