calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / নারী আসন: মনোনয়নপত্র জমা জাপার সালমা ইসলাম ও নুরুন নাহারের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

নারী আসন: মনোনয়নপত্র জমা জাপার সালমা ইসলাম ও নুরুন নাহারের

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির সালমা ইসলাম ও নুরুন নাহার। রোববার সকালে তারা দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে এসে রিটার্নিং কর্মকর্তার...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ • দুপুর ০১:৩৬
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬৮ বার পঠিত

সালমা ইসলাম একাদশ সংসদেও জাতীয় পার্টির সংরক্ষিত আসনের এমপি ছিলেন। একাদশের মতো দ্বাদশ সংসদেও ঢাকা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি।

সংরক্ষিত আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, "দেশবাসী তো দেখেছে কীভাবে হয়েছে। আমি চেষ্টা করেছি। চেষ্টা করব, জনগণের পাশে থাকব। জনগণের পাশে থাকতে হবে। সমালোচনা করতে হবে।"

৭ জানুয়ারির নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসন থেকে লাঙ্গল প্রতীকে ভোট করে পরাজিত হন নুরুন নাহার।

তিনি বলেন, "অনেক আগে থেকেই রাজনীতিতে আছি। সংসদে ঢুকে জনগণের কথা যেন বলতে পারি, জনগণ এটাই চায়।"

এবার সংরক্ষিত আসনে ভোট হবে ১৪ মার্চ। ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রয়েছে।

দ্বাদশ সংসদে আসন অনুপাতে এবার সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ ৪৮টি ও জাপা দুটি আসন পাবে। রোববার দুপুর ২টায় আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন।

১৪ মার্চ ভোটের দিন রাখা হলেও মনোনয়নের বাইরে কারো প্রার্থী হওয়ার সুযোগ না থাকায় ভোটের আর প্রয়োজন পড়ে না।

৫০ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যাদের মনোনয়ন দেবে, বাছাইয়ে বৈধ হলে ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার দিনই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

tag ট্যাগ: #1111