calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / বিনোদন / মাহিকে ধৈর্য ধরতে বললেন শুভাকাঙ্ক্ষীরা দ্বিতীয় বিয়েও টিকছে না,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

মাহিকে ধৈর্য ধরতে বললেন শুভাকাঙ্ক্ষীরা দ্বিতীয় বিয়েও টিকছে না,

বছর তিনেক আগে দ্বিতীয়বার বিয়ের মালা গলায় পরেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন এই নায়িকা। তাদের ঘরে ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু এই বিয়েটাও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ • সকাল ১০:১৮
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৬৬ বার পঠিত

তবে রাকিবের এতো প্রশংসা করা স্বত্ত্বেও ঠিক কী কারণে তার সঙ্গে বনিবনা হচ্ছে না, সে বিষয়টি স্পষ্ট করেননি মাহি। বিষয়টি জানতে চেয়ে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

এদিকে সোশ্যাল মিডিয়ায় মাহি বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর ভক্তরা তাকে ধৈর্য ধারণ করতে বলেছেন। 

একজন লিখেছেন, সবর করো সোনা বোন, সব সম্পর্কেই একটু সমস্যা থাকে, কোনো সম্পর্কই পারফেক্ট না। তোমাদের ব্যথা তোমরা ছাড়া কেউ ভালো বুঝতে পারবে না। যাইহোক, নিজেকে শক্ত রাখ, সময় নাও, আরেকটু সময় নাও। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। 

আরেকজন লিখেছেন, সবর করেন। সময় নিন। সব সম্পর্কেই একটু সমস্যা থাকে, কোনো সম্পর্কই পারফেক্ট না। তবুও আপনাদের জীবন। আপনারা ছাড়া কেউ ভালো বুঝতে পারবে না। যাইহোক, শুরু হোক, শেষ হোক। নিজেকে শক্ত রাখুন। সময় নিন। আরেকটু সময় নিন।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মাহি। তার সঙ্গে নির্বাচনি মাঠে উপস্থিত ছিলেন রাকিবও। কিন্তু নির্বাচনে হেরেছেন এই নায়িকা। 

এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর ২০২১ এর ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী।

tag ট্যাগ: #1111