calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ইংল্যান্ড থেকে ছোড়া প্রথম রকেট! উৎক্ষেপণের পরেই হারিয়ে গেল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইংল্যান্ড থেকে ছোড়া প্রথম রকেট! উৎক্ষেপণের পরেই হারিয়ে গেল

ইংল্যান্ডের মাটি থেকে প্রথম মহাকাশ অভিযান শুরু হওয়ার পরেই মুখ থুবড়ে পড়ল। কথা ছিল, সোমবার রাতে ইংল্যান্ডের কর্নওয়েল থেকে উৎক্ষেপণ হওয়া রকেট উপগ্রহ নিয়ে গিয়ে ছাড়বে মহাকাশে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ • বিকাল ০৩:৩০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬৯ বার পঠিত

সেই মতো সব ব্যবস্থাও হয়ে গিয়েছিল। উদ্দাম হর্ষধ্বনির মধ্য দিয়ে কর্নওয়েল থেকে উৎক্ষেপণ হয় ঘড়ির সময় মিলিয়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় রকেট। মুহূর্তে বিষাদের ছায়া।

একটি বোয়িং ৭৪৭-কে রকেট বহনের জন্য ব্যবহার করা হয়েছিল। সেই বিমানের নাম ‘কসমিক গার্ল’।

পরিভাষায় রকেটের নাম ‘লঞ্চার ওয়ান’। তাতে সাজানো পর পর ৯টি উপগ্রহ। যা মহাকাশে স্থাপন করার পরিকল্পনা ছিল। কসমিক গার্ল নির্ভুলভাবে লঞ্চার ওয়ানকে বহন করে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নিয়ে যায়। তার পর কসমিক গার্লের থেকে আলাদা হয়ে যায় রকেট। সে সময়ই ব্যতিক্রমী ঘটনার জেরে তা কক্ষচ্যুত হয়ে হারিয়ে যায়।

রকেট ও উপগ্রহ হারিয়ে গেছে। যদিও ইংল্যান্ডের মহাকাশ সংস্থার দাবি, কোনো বিপদের আশঙ্কা নেই। কারণ তা নিজেই জ্বলে ছাই হয়ে যাবে, কিংবা ভেঙে পড়বে কোনো মনুষ্যবর্জিত এলাকায়।

tag ট্যাগ: #2222