calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অর্থনীতি / আইন মেনে গ্রামীণ ব্যাংকের ৭ প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ দখল নয়, : চেয়ারম্যান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

আইন মেনে গ্রামীণ ব্যাংকের ৭ প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ দখল নয়, : চেয়ারম্যান

গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান একেএম সাইফুল মজিদ বলেছেন, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তির নয়। ক্ষুদ্র গ্রাহকরাই এর মালিক। সব ধরনের কার্যক্রম পরিচালনা হয় তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য। এ প্রতিষ্ঠানের আয়-ব্যয় দেখাশোনা করে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ • সকাল ১০:১০
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০০ বার পঠিত

শনিবার রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ড. ইউনূস বলেন, তার আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে গ্রামীণ ব্যাংক। এমন অভিযোগের জবাব দিতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

একেএম সাইফুল মজিদ বলেন, ড. ইউনূস আটটি প্রতিষ্ঠান জবরদখল করলেও প্রকৃত সংখ্যা ৭টি। তা হলো- গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকম, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী ও গ্রামীণ শক্তি। এসব প্রতিষ্ঠানের মালিক মূলত গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে সরকারের প্রচলিত আইন অনুযায়ী এসব করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের টাকায় করা হয়েছে। এর মালিক গ্রামীণ ব্যাংকের ১ কোটি ৫ লাখ গ্রাহক। ড. ইউনূস একটি টাকাও দেননি। তার কোনো কাগজপত্র নেই। আমরা সরকারের বিভিন্ন দপ্তর থেকে সার্টিফায়েড কপি সংগ্রহ করেছি। কোথাও ড. ইউনূসের মালিকানার কথা উল্লে­খ নেই। দেরিতে হলেও এসব প্রতিষ্ঠানে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। কোনো জবর দখল করা হয়নি। এসব প্রতিষ্ঠানের কিছু প্রমাণ ও কাগজপত্র পাওয়া যাচ্ছে না। তা উদ্ধারে চেষ্টা চলমান রয়েছে। প্রয়োজনে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে তথ্য-প্রমাণ উদ্ধার করা হবে।

সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, গ্রামীণ ব্যাংকের পরিচালক মোহাম্মদ জুবায়েদ, আইন উপদেষ্টা মাসুদ আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

tag ট্যাগ: #111