calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রে ফায়া‌রিংয়ে নারীসহ গু‌লি‌বিদ্ধ ৩
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রে ফায়া‌রিংয়ে নারীসহ গু‌লি‌বিদ্ধ ৩

রাঙ্গামা‌টির কাউখালী উপ‌জেলার বেতবু‌নিয়ায় অব‌স্থিত পু‌লিশ স্পেশাল ট্রেনিং সেন্টারে (‌পিএস‌টিএস) বা‌র্ষিক ফায়ারিং প্রশিক্ষণের সময় একজন নারী পু‌লিশসহ তিনজন গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছেন। মঙ্গলবার দুপু‌রে এ ঘটনা ঘ‌টে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ • বিকাল ০৩:২৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৪ বার পঠিত


ঘটনাস্থ‌লে উপ‌স্থিত প্রশিক্ষ‌ণের টিম লিডার সহকারী ক‌মিশনার ডি‌বি প‌শ্চিম, সিএমপি ‌মো: তা‌রেক আজিজ ও কাউখালী থানার অফিসার ইনচার্জ পার‌ভেজ আলী ঘটনার সত্যতা স্বীকার ক‌রে‌ছেন।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের এক‌টি টিম বা‌র্ষিক ফায়ার প্রশিক্ষ‌ণের জন্য আজ সকা‌লে বেতবু‌নিয়া পু‌লিশ স্পেশাল ট্রেনিং সেন্টা‌রে আসেন। তারা যথা‌নিয়‌মে ফায়া‌রিং প্রশিক্ষণও শুরু ক‌রেন। চট্টগ্রাম পু‌লিশ লাইনসের নারী কন‌স্টেবল নার‌গিছ আক্তার (৬১৫১) ফায়া‌রিং শুরু কর‌লে হঠাৎ মাথা ঘুরে প‌ড়ে গে‌লে তার হা‌তে থাকা অ‌স্ত্রও ঘু‌রে যায়। এতে তার হা‌তে থাকা অস্ত্রের গু‌লি‌তে চট্টগ্রা‌মের পাহাড়তলী থানার নারী কন‌স্টেবল মিনু আরা, (৪৭০৮) বাক‌লিয়া থানার কন‌স্টেবল অভি বড়ুয়া (৫১২৬) ও সুমন (৪৪৯৩) গু‌লি‌বিদ্ধ হন। প‌রে সঙ্গীয় ফোর্স তা‌দের উদ্ধার ক‌রে চট্টগ্রাম মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠায়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী আরো জানান, গুলিবিদ্ধ মিনু আরা পাহাড়তলি থানায় এবং সুমন ও অভি বড়ুয়া বাকলিয়া থানায় কর্মরত আছেন।

বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) -এর পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, আহতদের চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মিনু আরার কাঁধে, সুমন খান বা পায়ে ও অভি বড়ুয়া ডান হাতে আঘাত পান। তবে সবাই সুস্থ আছেন।

তিনি আরো জানান, প্রশিক্ষণে এমন ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হওয়ার কিছুই নাই।

tag ট্যাগ: #2222