calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / হামাসের প্রস্তাবে যা রয়েছে গাজায় যুদ্ধবিরতি :
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

হামাসের প্রস্তাবে যা রয়েছে গাজায় যুদ্ধবিরতি :

গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস একটি প্রস্তাব দিয়েছে। কাতার ও মিসরের মধ্যস্ততায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পাঠানো প্রস্তাবের জবাব হিসেবে তারা এই প্রস্তাব পেশ করেছে। রয়টার্সের হাতে আসা খসড়া...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০২৪ • সন্ধ্যা ০৬:১৫
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭১ বার পঠিত

হামাসের প্রস্তাবে তাদের হাতে আটক ইসরাইলি বন্দীদের মুক্তির কথাও বলা হয়েছে। এছাড়া গাজার পুনর্গঠন শুরু, ইসরাইলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার, আটক বন্দীদের মধ্যে যারা মারা গেছে, তাদের লাশ ফেরতের ব্যবস্থা করা হবে।

যুদ্ধবিরতি প্রয়াসকে জোরদার করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বর্তমানে মধ্যপ্রাচ্যে রয়েছেন। তিনি গত রাতে ইসরাইলে পৌঁছেছেন। এর আগে তিনি সৌদি আরব এবং মিসর সফর করেছেন।

হামাসের প্রস্তাবে প্রথম ৪৫ দিনের প্রস্তাবে সকল ইসরাইলি নারী বন্দী, ১৯ বছরের কম বয়সী পুরুষ বন্দী, বয়স্ক এবং অসুস্থদের মুক্তির কথা বলা হয়েছে। এর বিনিময়ে ইসরাইলি কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির কথা বলা হয়েছে।

দ্বিতীয় পর্বে অবশিষ্ট বন্দীদের মুক্তি দেবে হামাস। আর তৃতীয় ধাপে মৃত ব্যক্তিদের লাশ ফেরত দেয়া হবে। তৃতীয় ধাপের পর হামাস যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের একটি চুক্তি চাচ্ছে।

প্রস্তাবে হামাস ইসরাইলের কারাগারে থাকা ১৫ শ' ফিলিস্তিনির মুক্তি দাবি করেছে। এদের এক-তৃতীয়াংশকে ইসরাইল যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে।

যুদ্ধবিরতি প্রস্তাবে গাজার বেসামরিক নাগরিকদের জন্য খাদ্য ও অন্যান্য সহায়তা বাড়ানোর কথাও বলা হয়েছে। তারা দিনে ৫০০ করে ত্রাণ সরবরাহ করার দাবি করেছে।

সূত্র : টাইমস অব ইসরাইল

tag ট্যাগ: #111