calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / ২০২৬ বিশ্বকাপ : নিউ ইয়র্কে ফাইনাল, উদ্বোধনী ম্যাচ মেক্সিকোতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

২০২৬ বিশ্বকাপ : নিউ ইয়র্কে ফাইনাল, উদ্বোধনী ম্যাচ মেক্সিকোতে

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের পুরো সূচি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের পরিচালনাকারী সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা- এই তিন দেশের মোট ১৬টি শহরে ম্যাচ হবে। উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোয়। আর ফাইনাল হবে আমেরিকার নিউ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০২৪ • দুপুর ০২:০৮
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৪ বার পঠিত

১১ জুন মেক্সিকোয় হবে ২০২৬ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচ। এস্তাদিও আসতেকায় ওই ম্যাচ হবে। মেক্সিকো সিটির ওই স্টেডিয়ামে অতীতে একাধিক বিশ্বকাপের ম্যাচ হয়েছে। সেই মাঠে হোম ম্যাচ খেলবে মেক্সিকো।

বিশ্বকাপ ফাইনালের সূচি
২০২৬ সালের ১৯ জুলাই হবে বিশ্বকাপের ফাইনাল। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ওই লড়াই হবে।

১৮ জুলাই হবে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচ। সেটি হবে বিশ্বকাপের ১০৩তম ম্যাচ। খেলা হবে মিয়ামিতে।

প্রথম সেমিফাইনাল : ১৪ জুলাই (ডালাস)
দ্বিতীয় সেমিফাইনাল : ১৪ জুলাই (ডালাস)

চতুর্থ কোয়ার্টার ফাইনাল : মিয়ামি (আমেরিকা)
তৃতীয় কোয়ার্টার ফাইনাল : কানসাস (আমেরিকা)
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল : লস অ্যাঞ্জেলস (আমেরিকা)
প্রথম কোয়ার্টার ফাইনাল : বস্টন (আমেরিকা)

১৯৩০ সালের বিশ্বকাপ জিতেছিল উরুগুয়ে। ১৯৩৪ সালে জিতেছিল ইতালি। ১৯৩৮ সালেও ইতালি জিতেছিল। বিশ্বযুদ্ধের কারণে পরের ১২ বছরে কোনও বিশ্বকার হয়নি। ১৯৫০ সালে বিশ্বকাপ হয়েছিল। তাতে জিতেছিল উরুগুয়ে। ১৯৫৪ সালে জিতেছিল পশ্চিম জার্মানি। ১৯৫৮ সালে জিতেছিল ব্রাজিল। ১৯৬২ সালেও ব্রাজিল জিতেছিল। ১৯৬৬ সালে জিতেছিল ইংল্যান্ড। ১৯৭০ সালে জিতেছিল ব্রাজিল। ১৯৭৪ সালে জিতেছিল পশ্চিম জার্মানি। ১৯৭৮ সালে জিতেছিল আর্জেন্টিনা। ১৯৮২ সালে জিতেছিল ইতালি। ১৯৮৬ সালে জিতেছিল আর্জেন্টিনা। ১৯৯০ সালে জিতেছিল পশ্চিম জার্মানি। ১৯৯৪ সালে জিতেছিল ব্রাজিল। ১৯৯৮ সালে জিতেছিল ফ্রান্স। ২০০২ সালে জিতেছিল ব্রাজিল। ২০০৬ সালে জিতেছিল ইতালি। ২০১০ সালে জিতেছিল স্পেন। ২০১৪ সালে জিতেছিল জার্মানি। ২০১৮ সালে জিতেছিল ফ্রান্স। ২০২২ সালে জিতেছিল আর্জেন্টিনা।

সূত্র : হিন্দুস্তান টাইমস



tag ট্যাগ: #1111