calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অপরাধ / মাদক মামলায় ফাঁসিয়ে টাকা হাতানোর ঘটনায় পুলিশের তদন্ত কমিটি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

মাদক মামলায় ফাঁসিয়ে টাকা হাতানোর ঘটনায় পুলিশের তদন্ত কমিটি

রাজধানীর পল্লবীতে দুই নারীকে মাদক মামলায় ফাঁসিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মিরপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মাসুক মিয়ার নেতৃত্বাধীন কমিটিকে তিন...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪ • দুপুর ১২:৫৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৪৯ বার পঠিত

‘ওসি নিবে অর্ধেক, আমার ভাগে পড়ব মাত্র ৫%’ শিরোনামে শনিবার সমকালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে কয়েকটি ভয়েস রেকর্ডের বরাত দিয়ে দুই নারীকে ফাঁসিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা তুলে ধরা হয়। তাতে দেখা যায়, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারদের স্বজনকে বলছেন–‘এই অ্যাকশনের ভাগটা কে নিবে? ওসি নিবে অর্ধেক...হেই প্যারা দিচ্ছে আমারে, তুই অর্ধেক খা। আমি তো খামুই।...কিন্তু সবাই আছে না? সবার ভাগ করতে করতে আমার ভাগে মাত্র ৫ ভাগ পড়ব।’

অবশ্য পল্লবী থানার ওসি বলছেন, ওই ঘটনার বিষয়ে তিনি কিছুই জানতেন না। অভিযোগ ওঠার পর তিনি জানতে পারেন। তখন থেকেই বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে। এরমধ্যে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সেখানে পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার ও সহকারী কমিশনারকে সদস্য রাখা হয়েছে।

অভিযুক্ত এসআই আনোয়ারুল ইসলাম দাবি করেন, কণ্ঠটি তাঁর নয়। যদিও তাঁর কণ্ঠস্বরের সঙ্গে ঘুষ লেনদেন সংক্রান্ত রেকর্ডের কণ্ঠের সাদৃশ্য পাওয়া গেছে। তাঁর ভাষ্য, মামলা লেখার সময় আসামির স্বজনরা কথা বলেছেন, তিনিও উত্তর দিয়েছেন। তবে তিনি টাকা চাননি বা নেননি। গ্রেপ্তার করায় ক্ষোভ থেকে স্বজনরা মিথ্যা অভিযোগ তুলেছেন।

সংশ্লিষ্টরা জানান, ১৮ জানুয়ারি রাতে পল্লবীর ১১ নম্বর সেকশনের বাউনিয়াবাদ এলাকার বি–ব্লকের ৬ নম্বর লাইনের ১৫ নম্বর বাসা থেকে ফাতেমা বেগম ও রেজিয়া বেগমকে আটক করে পুলিশ। ফাতেমার বোন পাপিয়া আক্তারের ভাষ্য, তাঁকে ডেকে নিয়ে তল্লাশির নাটক সাজিয়ে ৪ হাজার পিস ইয়াবা আছে বলে দাবি করে পুলিশ। এরপর মামলায় ৫০০ পিস ইয়াবা জব্দ দেখানোর শর্তে ২ লাখ টাকা নেন। শেষপর্যন্ত মামলায় ৫০০ পিসের কথাই উল্লেখ করা হয়। গ্রেপ্তার দুজন কারাগারে আছেন।

tag ট্যাগ: #1111