calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / তথ্য ও প্রযুক্তি / ‘ভূমি পিডিয়া হবে ডিজিটাল সহযোগী’ভূমি মালিকের নির্ভরযোগ্য
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

‘ভূমি পিডিয়া হবে ডিজিটাল সহযোগী’ভূমি মালিকের নির্ভরযোগ্য

ভূমি সচিব মো. খলিলুর রহমান বলেছেন, ভূমি পিডিয়াকে ভূমি মালিকের জন্য ভূমিবিষয়ক একটি নির্ভরযোগ্য ডিজিটাল সহযোগী হিসেবে তৈরি করা হচ্ছে। সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ‘ইন্টেলিজেন্ট ল্যান্ড নলেজ ম্যানেজমেন্ট...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪ • দুপুর ১২:৪০
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭৭ বার পঠিত

খলিলুর রহমান আরও বলেন, দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা এবং ভূমি মন্ত্রণালয়ের ওপেন ডাটা গভার্নেন্স নীতি ও সরকারের তথ্য অধিকার বিষয়ক নীতি বাস্তবায়নেও ভূমি পিডিয়া ভূমিকা রাখবে।

এ সময় সচিব জানান, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বতন্ত্র মডেলের ভূমি পিডিয়াকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া সক্রিয় শিখনের জন্য ভূমিসেবা প্রদানকারী কর্মকর্তা ও ভূমিসেবা গ্রহীতাদের ভূমি পিডিয়া ব্যবহার করার জন্য উৎসাহিত করা হবে।  

প্রাথমিক অবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিস্টেমকে প্রশিক্ষণ দেওয়া বহুমুখী এবং সময়সাপেক্ষ ব্যাপার উল্লেখ করে সচিব আশা প্রকাশ করে বলেন, একবার স্থিতিশীল হয়ে গেলে ভূমি পিডিয়া সবার ভূমিবিষয়ক নির্ভরযোগ্য সহযোগী হিসেবে কাজ করবে।

এ সময় বাংলায় লেখা ও বলার বৈশিষ্ট্যসহ ভূমি পিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘ভূমি অ্যাডভাইজার’ ভূমি মন্ত্রণালয়ের স্মার্ট ভূমিসেবা উদ্যোগের অন্যতম ভিত্তি বলে উল্লেখ করেন ভূমি সচিব।

প্রসঙ্গত, আইন, অধ্যাদেশ, রাষ্ট্রপতির আদেশ, বিধিমালা, নীতিমালা, নির্দেশিকা, পরিপত্র, প্রজ্ঞাপন, ম্যানুয়াল, গেজেট ও অন্যান্য সব ধরনের ভূমিবিষয়ক ডকুমেন্ট ভূমি পিডিয়ায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া পরবর্তীতে এখানে আলোচনার জন্য থাকবে ফোরাম এবং ব্লগ। ভূমিবিষয়ক বিবিধ বাস্তব সমস্যা এবং এর থেকে উত্তরণের উপায়ও জানা যাবে ভূমি পিডিয়া থেকে।

tag ট্যাগ: #111